বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে আবারও নামছে বাংলাদেশ

    সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে আবারও নামছে বাংলাদেশ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দুইদিনের ব্যবধানে আবারও সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ চেনা—নেপাল। আগের ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসে রয়েছে লাল-সবুজের কিশোরীরা। তাই ফিরতি লড়াইয়েও লক্ষ্য একটাই—জয়।

    আত্মবিশ্বাসী বাংলাদেশ শিবিরে ম্যাচকে ঘিরে বাড়তি কোনো চাপ নেই। দলের প্রত্যাশা, ধারাবাহিক পারফরম্যান্স ধরে রেখে নেপালের বিপক্ষে আবারও জয় তুলে নেওয়া।

    বুধবার (২৭ আগস্ট) ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ-নেপাল ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়।

    তিন ম্যাচ শেষে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে ভারত, পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে। বাংলাদেশ তিন ম্যাচে ৬ পয়েন্ট অর্জন করে দ্বিতীয় স্থানে রয়েছে। নেপাল ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে, আর ভুটান তিন ম্যাচে হেরে চতুর্থ স্থানে রয়েছে। 

    প্রতিযোগিতাটি রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি দলের এখনও তিনটি করে ম্যাচ বাকি আছে এবং ৬ ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলই চ্যাম্পিয়ন হবে।

    বিশ্বের সবচেয়ে লম্বা ফুটবলারের অভিষেক, ক্রসবার থেকেও ১৭ সেন্টিমিটার উঁচু
    গতকাল দুপুরে ম্যাচ ভেন্যুতে অনুশীলন সেরেছে আলপি, সুরভীরা। দ্বিতীয় লেগের সব ম্যাচ জিতে গোলব্যবধানে এগিয়ে থেকে প্রথমবার অনূর্ধ্ব ১৭’তে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ। নারীদের একমাত্র বয়সভিত্তিক শ্রেণী যেখানে সাফ শিরোপা অধরা।

    দলের সহকারী কোচ আবুল হোসেন জানিয়েছেন, পরবর্তী তিনটি ম্যাচে জয় ছাড়া বাংলাদেশের শিরোপা সম্ভাবনা নেই। তবে আপাতত আজকের নেপাল ম্যাচে তারা পুরো মনোযোগ দিয়েছেন। 

    গতকাল দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেয়েরা ম্যাচের ভেন্যুতে অনুশীলন করেছে। আগের ম্যাচের ভুলগুলো শুধরে এই ম্যাচে জয়ে নজর রাখতে চাইছে বাংলাদেশ। দলে কোনো চোট বা সমস্যার খবর নেই।

    আজকের ম্যাচের পাশাপাশি সন্ধ্যা ৬টায় ভারত ও ভুটানের ম্যাচ অনুষ্ঠিত হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন