বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ভারতের এক ম্যাচ খেলার জন্য মেসি-আর্জেন্টিনার খরচ ১৮১ কোটি টাকা

    ভারতের এক ম্যাচ খেলার জন্য মেসি-আর্জেন্টিনার খরচ ১৮১ কোটি টাকা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আন্তর্জাতিক বিরতির সময় নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের ক্ষেত্রে সবচেয়ে বেশি অর্থ দাবি করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ভারতের ক্ষেত্রেও তারা একই নীতি অনুসরণ করেছে।

    ফুটবলের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের নেতৃত্ব দেন কিংবদন্তি লিওনেল মেসি। তাই আর্জেন্টিনা দলকে দাওয়াত করে খেলাতে চাইলে বিপুল অর্থ ব্যয় করতে হয়। এই খরচ ভারতের কেরালা সরকারকেও বহন করতে হচ্ছে, যা অর্থনৈতিকভাবে যথেষ্ট বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে।

    আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) গত শনিবার জানিয়েছে, আগামী ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে ভারত সফরে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ভারতের কয়েকটি সংবাদমাধ্যম ম্যাচের ভেন্যু হিসেবে কেরালা রাজ্যের তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামের নাম উল্লেখ করেছে। এই ম্যাচে মেসিও যে খেলবেন, তা নিশ্চিত করেছেন কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান।

    তা মেসির আর্জেন্টিনাকে আনতে কত খরচ পড়ছে ভারতের? এই কৌতূহল মেটানোর চেষ্টা করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, কেরালায় মাত্র এক ম্যাচ খেলেই ১৩০ কোটি রুপি নেবে আর্জেন্টিনা, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৮১ কোটি টাকা।

    Lionel Messi heading to World Cup with positive outlook after Copa America  triumph - The Japan Times

    আন্তর্জাতিক বিরতিতে (ফিফা উইন্ডোতে) নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলতে সবচেয়ে বেশি অর্থ দাবি করে এএফএ। ভারতের ক্ষেত্রেও তারা একই পথে হেঁটেছে। সেখানেও ছিল বাড়তি শর্ত। ম্যাচ মাঠে গড়ানোর কয়েক মাস আগেই পরিশোধ করতে হবে পুরো অর্থ।

    কেরালা সরকারের বাণিজ্যিক অংশীদার রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানি এএফএর সঙ্গে কয়েক দফা দর–কষাকষির পর গত ডিসেম্বরে পুরো ১৩০ কোটি রুপি পরিশোধ করে। এরপরই এ বছরের অক্টোবর-নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে ভারত সফরের জন্য তারা কাজ শুরু করে।

    তবে কেরালায় মেসি-মার্তিনেজ-আলভারেজরা কোন দলের বিপক্ষে খেলবেন, তা এখনো ঠিক হয়নি। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে শোনা যাচ্ছে মরক্কো, জাপান, কোস্টারিকা ও অস্ট্রেলিয়ার নাম। আর্জেন্টিনার চাওয়া, ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৫০-এ আছে, এমন এক দলের বিপক্ষে খেলা।

    Argentina coach wants teammates to step up as Messi returns

    আর্জেন্টিনার প্রতিপক্ষ দলও যেহেতু ভারতের বাইরের, তাই তাদের পেছনেও কেরালা সরকারকে অনেক অর্থ খরচ করতে হবে। রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আন্তো অগাস্টিন অঙ্কটা গোপন রাখলেও দ্য হিন্দু জানিয়েছে, এক ম্যাচ আয়োজন করতেই ৪০০ কোটি রুপি (৫৫৬ কোটি টাকা) ব্যয় হবে।

    ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, নভেম্বরে তিরুবনন্তপুরমে এক ম্যাচ খেলে আর্জেন্টিনা দল চলে গেলেও মেসি ডিসেম্বরে আবারও ভারতে যাবেন। সেটি হবে তাঁর ব্যক্তিগত সফর, যেটার নাম দেওয়া হয়েছে গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫।

    মেসির সেই সফর শুরু হবে কলকাতা থেকে। এরপর আহমেদাবাদ, মুম্বাই ও দিল্লিতে যাবেন। রেকর্ড আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকা ভ্রমণপথে নিজের ভাস্কর্য উন্মোচন করবেন এবং গোট (জিওএটি বা গ্রেটেস্ট অব অল টাইম) কনসার্ট ও গোট কাপে অংশ নেবেন।

    আগামী ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মাদের সঙ্গে একটি প্রদর্শনী ক্রিকেট ম্যাচ খেলবেন মেসি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন