বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবলে লাল-সবুজের মেয়েদের বড় জয়

    সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবলে লাল-সবুজের মেয়েদের বড় জয়
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের বিপক্ষে আগের ম্যাচে হারলেও সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। নেপালের বিপক্ষে অপির্তা বিশ্বাসদের দারুণ পারফরম্যান্সে ৩-০ গোলের বড় জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

    রোববার (২৪ আগস্ট) ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ দু’টি গোল পেয়েছে প্রথমার্ধে। ৪১ মিনিটে কর্নার থেকে জটলার মধ্যে থৈনু মারমা বক্সের মধ্যে কোনাকুনি শটে গোল করেন। 

    এর মিনিট চারেক পর মিডফিল্ড থেকে সাজানো এক আক্রমণে সুরভী আকন্দ প্রীতি নেপালের বক্সের সামনে বল পেলে নেপালের আগুয়ান গোলরক্ষক বক্স থেকে বেরিয়ে এসেও বলের লাগান পাননি। প্রীতি বক্সের বাইরে থেকেই দূরপাল্লার শটে বল জালে জড়ান। 


    ম্যাচের বিরতির পর নেপাল গোলের জন্য মরিয়া ছিল। মিডফিল্ডে বাংলাদেশের ফুটবলারের এক ভুলে বল পান নেপালের ফরোয়ার্ড। বক্সে প্রবেশ করে নেয়া শট পোস্টে লেগে ফেরত আসে। ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ মিস করে নেপাল ৬২ মিনিটে। বাংলাদেশের ফুটবলারদের অফ সাইড ট্র্যাপ ভেদ করে নেপালের দুই ফুটবলার সবাইকে পেছনে ফেলেন। বলের সুন্দর নিয়ন্ত্রণ নিয়ে বাংলাদেশ বক্সে গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেনি। উল্টো বক্স থেকে বেরিয়ে আসা বাংলাদেশের গোলরক্ষকের হাতে বল জমা দিয়েছেন।

    তবে এই ম্যাচে বাংলাদেশের সুরভী আকন্দ প্রীতির হ্যাটট্রিক হতে পারত। ৮০ ও ইনজুরি সময়ে তার নেয়া দু’টি শট বারে লেগে ফেরত আসে। ফলে গোলবঞ্চিত হন এই ফরোয়ার্ড। ৮৫ মিনিটে থৈনু মারমার দূরপাল্লার শটও পোস্টে লাগে। তবে ইনজুরি সময়ে বদলি ফুটবলার রিয়া গোলরক্ষক ও ডিফেন্ডারকে কাটিয়ে বাংলাদেশের হয়ে আরেকটি গোল করেন।

    প্রসঙ্গত, সাফ অ-১৭ টুর্নামেন্ট ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হচ্ছে। বাংলাদেশ ইতোমধ্যে ভুটান ও নেপালকে হারালেও ভারতের বিপক্ষে হেরেছে। আবার এই তিন দলের বিপক্ষে মুখোমুখি হবে। ছয় ম্যাচ শেষে পয়েন্টে টেবিলের শীর্ষ দল চ্যাম্পিয়ন শিরোপা পাবে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন