বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • সাকিব আল হাসান বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ছুঁলেন মাইলফলক

    সাকিব আল হাসান বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ছুঁলেন মাইলফলক
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও ইতিহাস গড়লেন টি-টোয়েন্টি ক্রিকেটে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অংশগ্রহণের সময় তিনি ছুঁয়েছেন এক অনন্য মাইলফলক—ক্যারিয়ারে ৫০০ উইকেট সংগ্রহ।

    রোববার (২৪ আগস্ট) সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে আলো ছড়ান সাকিব। মাত্র দুই ওভার বল করে তিনি খরচ করেন মাত্র ১১ রান এবং তুলে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। এর মধ্যে পাকিস্তানের তারকা ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানকে আউট করার মধ্য দিয়েই তিনি পূর্ণ করেন তার ৫০০তম উইকেট।

    এরপর আরও দুটি উইকেট যোগ করে সাকিবের টি-টোয়েন্টি ক্যারিয়ারে মোট উইকেটের সংখ্যা দাঁড়ায় ৫০২। এ অর্জনের মাধ্যমে তিনি আবারও প্রমাণ করলেন বিশ্ব ক্রিকেটে তার অনন্য আধিপত্য এবং অলরাউন্ড দক্ষতা।

    এছাড়া, টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম বাঁহাতি বোলার হিসেবে ৫০০ উইকেট নেওয়ার পাশাপাশি ৭ হাজার রান করা বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে রেকর্ড করেন সাকিব। মাইলফলক স্পর্শের পর খুশি সাকিব বলেছেন,‘এই অর্জনের পেছনে অনেক কঠোর পরিশ্রম রয়েছে। মাইলফলক স্পর্শ করতে পেরে আমি খুব খুশি। দীর্ঘ এক ক্যারিয়ার এবং অনেক কিছু অর্জন করতে পেরে আমি সত্যিই সন্তুষ্ট।’

    তবে সাকিব জানালেন, এই রেকর্ডের জন্য তাকে দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে। সিপিএলের চলতি আসরের প্রথম পাঁচ ম্যাচে মাত্র ৫ ওভার বোলিং করার সুযোগ পেয়েছিলেন তিনি, যেখানে তার সংগ্রহে ছিল মাত্র ১টি উইকেট। সাকিব বলেন,‘কিছুটা হতাশা ছিল তবে যখন সুযোগ পেলাম, আমি দলের প্রয়োজনে অবদান রাখতে পারলাম তা শান্তি দিয়েছে।’

    এছাড়া, সাকিব তার পরিবারের কাছে এই অর্জনের জন্য কৃতজ্ঞ। তিনি বলেন,‘পরিবার পাশে থাকলে সবকিছু সহজ হয়ে যায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটি অনেক স্বস্তি দেয়। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে আমি এখন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে রয়েছি, তাদের সমর্থনেই আমি এই পর্যায়ে পৌঁছতে পেরেছি।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন