বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • বাংলাদেশ-আফগানিস্তান দ্বিপাক্ষিক সিরিজের সূচি চূড়ান্ত

    বাংলাদেশ-আফগানিস্তান দ্বিপাক্ষিক সিরিজের সূচি চূড়ান্ত
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এশিয়া কাপের উত্তপ্ত মরশুম শেষ হবার সঙ্গে সঙ্গে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নতুন চ্যালেঞ্জে নামতে যাচ্ছে। আফগানিস্তানের আমন্ত্রণে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ। সিরিজটি তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে গড়ে উঠবে।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) যৌথভাবে আজ সিরিজের নির্দিষ্ট তারিখ ও সূচি প্রকাশ করেছে। সিরিজটি বাংলাদেশ দলের জন্য এশিয়া কাপের পরবর্তী বড় প্রস্তুতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দর্শকরা আশা করছেন, ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় ফরম্যাটেই রোমাঞ্চকর লড়াই দেখতে পাওয়া যাবে।

    ২ অক্টোবর থেকে শুরু হবে সিরিজের টি-টোয়েন্টি পর্ব। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ৩ ও ৫ অক্টোবর। এরপর ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ৮ অক্টোবর থেকে। পরবর্তী ম্যাচ দুটি হবে ১১ ও ১৪ অক্টোবর।


    আফগানিস্তান বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান বলেছেন, ‘বাংলাদেশকে আমন্ত্রণ জানাতে পেরে আমরা গর্বিত। নিরপেক্ষ ভেন্যুতেও বিশ্বমানের ক্রিকেট উপহার দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন।’

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীও সিরিজ নিয়ে আশাবাদী, ‘এশিয়া কাপের পর আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজ প্রতিযোগিতামূলক ও রোমাঞ্চকর হবে। দুই বোর্ডের মধ্যে সহযোগিতা সম্পর্কের ধারাও অব্যাহত থাকবে।’

    এশিয়া কাপ শেষ হওয়ার পরপরই দুই দল মাঠে নামবে এই দ্বিপাক্ষিক সিরিজে। এবারের এশিয়া কাপে গ্রুপ ‘বি’-তে একই গ্রুপে খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন