বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ব্যাট ও বোলিংয়ে সাকিব চরম ব্যর্থ সাকিব, সিপিএলে দলের পরাজয় নিশ্চিত

    ব্যাট ও বোলিংয়ে সাকিব চরম ব্যর্থ সাকিব, সিপিএলে দলের পরাজয় নিশ্চিত
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) চলতি আসরের চতুর্থ ম্যাচে ব্যাট-বলে হতাশ করেছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। বল হাতে ২ ওভার বোলিং করে কোনো উইকেট না নিয়ে ১৬ রান খরচ করেছেন তিনি। এরপর ব্যাট হাতে ৭ বলে মাত্র ৮ রান করে আউট হন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।

    ম্যাচে সাকিবের দলের প্রতিপক্ষ অ্যান্টিগা এন্ড বারমুডা ফ্যালকনস ৮৩ রানের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করেছে। এই পরাজয় সাকিবের ব্যক্তিগত পারফরম্যান্সকে আরও আলোচ্য করেছে।

    ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, সাকিবের এই পারফরম্যান্স দলের পরিকল্পনায় চাপে ফেলেছে এবং দলের পরবর্তী ম্যাচগুলোতে তাকে সমর্থন দেওয়া হবে কিভাবে তা দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

    বাংলাদেশ সময় শনিবার সকালে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২১১ রানের বিশাল সংগ্রহ তোলে প্রতিপক্ষ দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। জবাব দিতে নেমে সাকিবের অ্যান্টিগা গুটিয়ে যায় মাত্র ১৫.২ ওভারে ১২৮ রানে।

    গায়ানার হয়ে ৫৪ বলে ৮২ রানের মারকুটে ইনিংস খেলেন শাই হোপ। ৬ চার ৫ ছক্কা হাকিয়ে জেইডেন সিলসের বলে সাকিবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

    এছাড়া ঝোড়ো ব্যাটিং করে ২৬ বলে অপরাজিত ৬৫ রান করেন শিমরন হেটমায়ার। ৮ বলে ২৫ রানে অপরাজিত থাকেন রোমারিও শেফার্ড। এতেই দলীয় সংগ্রহ ২০০ পেরিয়ে যায়।

    ২১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাকিবের দল অ্যান্টিগার হয়ে সর্বোচ্চ ১৪ বলে ৩১ রান করেন কারিমা গোরে। এছাড়া বেভন জ্যাকবস ২৫ বল ২৬ ও ফাবিয়ান অ্যালেন ২০ বলে ২২ করেন। বাকিদের কেউ ২০ রানের ঘর স্পর্শ করতে পারেননি।

    গায়ানার হয়ে ২১ রানে ৫ উইকেট শিকার করেন দক্ষিণ আফ্রিকার ডানহাতি স্পিনার ইমরান তাহির।

    এখন পর্যন্ত ৫টি ম্যাচ খেলেছে অ্যান্টিগা। এর মধ্যে একটি ম্যাচ বাতিল হয়েছে বৃষ্টির কারণে। বাকি চার ম্যাচে ব্যাট হাতে সাকিবের রান সর্বোচ্চ স্কোর ১৩। আর বল হাতে তার একমাত্র প্রাপ্তি দলের চতুর্থ আর নিজের তৃতীয় ম্যাচে পাওয়া ১ উইকেট।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন