বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • তারুণ্যের উৎসব-২০২৫: আন্ত:জেলা বালিকা সাঁতার প্রতিযোগিতা শুরু

    তারুণ্যের উৎসব-২০২৫: আন্ত:জেলা বালিকা সাঁতার প্রতিযোগিতা শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ধানমন্ডি রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সুইমিংপুলে আজ থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী 'আন্ত:জেলা বয়সভিত্তিক বালিকা সাঁতার প্রতিযোগিতা'। দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিভাবান বালিকাদের খুঁজে বের করার লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় মোট ২১টি জেলার ১০৭ জন সাঁতারু অংশ নিয়েছে।

    প্রতিযোগিতায় ০৮ থেকে ১৪ বছর বয়সী বালিকা সাঁতারুদের তিনটি ভিন্ন গ্রুপে (ক-গ্রুপ: ০৮-১০ বছর, খ-গ্রুপ: ১১-১২ বছর এবং গ-গ্রুপ: ১৩-১৪ বছর) ভাগ করা হয়েছে। তারা ৫০ মিটার ফ্রি স্টাইল, ৫০ মিটার ও ১০০ মিটার ব্যাক স্ট্রোক, ৫০ মিটার ও ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোক, ৫০ মিটার ও ১০০ মিটার বাটার ফ্লাই, ১০০ মিটার ফ্রি স্টাইল এবং ২০০ মিটার ইনডিভিজুয়াল মিডলে—এই মোট ৯টি ইভেন্টে একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে।

    প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সহ-সভাপতি এবং মিয়া ভাই ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান। তিনি প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। তার বক্তব্যে তিনি জানান, এই প্রতিযোগিতায় যেসব সাঁতারু ভালো পারফর্ম করবে, তাদের বাংলাদেশ সুইমিং ফেডারেশনের চলমান ট্যালেন্ট হান্ট প্রোগ্রামে অন্তর্ভুক্ত করা হবে। তিনি আরও বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নতুন প্রতিভাদের খুঁজে বের করার জন্য এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কোষাধ্যক্ষ মেজর মোঃ আতিকুর রহমান (অব.)। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সভানেত্রী ডাঃ ইসমত আরা হায়দার এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা ফিরোজা করিম নেলী। আগামীকাল বিকেলে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি ঘটবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন