বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • রেকর্ড গড়ল প্রোটিয়ারা, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়

    রেকর্ড গড়ল প্রোটিয়ারা, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ আফ্রিকা আবার প্রমাণ করল তাদের আধিপত্য। ম্যাকেতে অনুষ্ঠিত তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে লুঙ্গি এনগিদির ৫ উইকেটের বোলিংয়ে অজিদের ৮৪ রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নেয় প্রোটিয়ারা। এভাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টানা পঞ্চম ওয়ানডে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা।

    আগে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২৭৭ রান সংগ্রহ করে। শুরুতেই চাপে পড়লেও টনি ডি জর্জি (৪৫) এবং ম্যাথিউ ব্রিজকির (৮৮) ব্যাটে ঘুরে দাঁড়ায় দল। এরপর ব্রিজকি ও ট্রিস্টান স্টাবস (৭৪) জুটি থেকে আসে ৮৯ রান। যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। তবে শেষ দিকে হঠাৎ ধস নামলে ২৭৭ রানে অলআউট হয় প্রোটিয়ারা। 

    জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যর্থ হয় অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড (৮) এবং মার্নাস লাবুশেন (১) দ্রুত ফিরলে চাপ বাড়ে। অধিনায়ক মিচেল মার্শ (১৮) বেশিক্ষণ লড়তে পারেননি। একপ্রান্তে জশ ইংলিস লড়ে ৮৭ রান করলেও সঙ্গী পাননি। ক্যামেরন গ্রিন (৩৫) আউট হতেই ভেঙে পড়ে অজিদের ব্যাটিং অর্ডার। 

    শেষ দিকে এনগিদির আগুনঝরা বোলিংয়ে অস্ট্রেলিয়া ৩৮ ওভারেই ১৯৩ রানে গুটিয়ে যায়। এই জয় শুধু সিরিজ নিশ্চিত করাই নয়, বরং অজিদের বিপক্ষে প্রোটিয়াদের অদম্য ধারাবাহিকতার প্রমাণ।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন