বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে শুরু বাংলাদেশের মেয়েদের

    সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে শুরু বাংলাদেশের মেয়েদের
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাফ অনূর্ধ্ব–১৭ নারী চ্যাম্পিয়নশিপে শক্তিশালী জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভুটানকে ৩–১ গোলে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা।

    আজ ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে খেলা ম্যাচে বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন আলপি আক্তার। আরেকটি গোল আসে সৌরভী আকন্দের পা থেকে, যা জয় নিশ্চিত করেছে। এই জয়ে বাংলাদেশের মেয়েরা গ্রুপ পর্বে আত্মবিশ্বাসী শুরু পেয়েছে এবং টুর্নামেন্টে তাদের ইতিবাচক শুরুকে দৃঢ় করেছে।

    ম্যাচের প্রথমার্ধে সুযোগ নষ্টে ভুগছিল বাংলাদেশ। তবে বিরতির পর ৪৮ মিনিটে ভুটানের গোলকিপার কেলজং ওয়াগমোরের ভুলে সৌরভী আকন্দের গোলে লিড নেয় বাংলাদেশ। এরপর ৫৪ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন আলপি।

    তবে ৬১ মিনিটে ভুটান ম্যাচে ফিরে আসে। দূরপাল্লার এক শট বাংলাদেশ গোলকিপার মেঘলা রানীর হাত ফসকে গেলে রিনজিন দেমা গোল করে ব্যবধান কমান। কিন্তু চার মিনিট পরই কর্নার থেকে পাওয়া সুযোগ কাজে লাগান আলপি। ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে আবারও ব্যবধান বাড়ান তিনি।

    বয়সভিত্তিক সাফে সাতবার শিরোপা জিতলেও অনূর্ধ্ব–১৭ পর্যায়ে এখনো ট্রফি জেতেনি বাংলাদেশ। ভুটানের বিপক্ষে জয় সেই আক্ষেপ ঘোচানোর স্বপ্নপথে এক ধাপ এগিয়ে দিল মেয়েদের।

    চার দেশের এই টুর্নামেন্টে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) ডাবল লিগ পদ্ধতিতে খেলা হবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন। পয়েন্ট সমান হলে আগে দেখা হবে মুখোমুখি লড়াইয়ের ফল, তারপর গোলপার্থক্য।

    বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২২ আগস্ট ভারতের বিপক্ষে। এরপর ২৪ ও ২৭ আগস্ট দুটি ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে। ২৯ আগস্ট ফের ভুটানের মুখোমুখি হবে লাল–সবুজের মেয়েরা। আর ৩১ আগস্ট ভারত ম্যাচ দিয়ে শেষ হবে আসর।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন