বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • সিলেটে শুরু দ্বিতীয় ধাপের প্রস্তুতি ক্যাম্প

    সিলেটে শুরু দ্বিতীয় ধাপের প্রস্তুতি ক্যাম্প
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপের আগে নেদারল্যান্ডস সিরিজের প্রস্তুতি শেষ করেছে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ৬ থেকে ১৭ আগস্ট চলা অনুশীলনপর্বের পর টাইগাররা ৩০ আগস্ট সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলতে নামবে। গতকাল (মঙ্গলবার) রাতের সময়ে সিলেটে পৌঁছেছে দলটি। আজ থেকে শুরু হয়েছে সিরিজের দ্বিতীয় ধাপের অনুশীলন, যা চলবে আগামী ২৬ আগস্ট পর্যন্ত।

    জাতীয় দলের এই ক্যাম্পে থাকছেন ২১ জন ক্রিকেটার। আগামী ২৪ এবং ২৫ আগস্ট অনুষ্ঠিত হবে ম্যাচ সিনারিও। এরপর ২৬ তারিখ দুই ভাগে ভাগ হয়ে ক্যাম্পের ক্রিকেটাররা একটি ম্যাচ অনুশীলন ম্যাচ খেলবে। অবশ্য ক্যাম্পের বাইরে থেকেও ৬-৭ জন ক্রিকেটার থাকার কথা রয়েছে। পরবর্তীতে নেদারল্যান্ডস সিরিজের দল ঘোষণা হলে সিলেট ছাড়বেন বাকি ক্রিকেটাররা।

    ২৪ আগস্ট নেদারল্যান্ডস দল আসবে বাংলাদেশে। ৩০ আগস্ট তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। পরের দুই ম্যাচ ১ এবং ৩ সেপ্টেম্বর। ধারণা করা হচ্ছে, দুই-তিনদিনের মধ্যে দল ঘোষণা করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন