বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • নারী ফুটবল তারকা সাগরিকার বাড়িতে চুরি, পুলিশ এখনো তদন্তে ব্যস্ত

    নারী ফুটবল তারকা সাগরিকার বাড়িতে চুরি, পুলিশ এখনো তদন্তে ব্যস্ত
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় নারী ফুটবলার সাগরিকার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ঘটনার ৬ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনও চোরের খোঁজ পাননি। এ ঘটনায় সাগরিকার পরিবার এখনো কোনো সমাধান বা ন্যায়বিচার পাননি।

    গত ১৫ আগস্ট ভোর রাতে উপজেলার রাঙ্গাটুঙ্গি গ্রামে জাতীয় নারী ফুটবলার সাগরিকার বাড়িতে ঘরের তালা ভেঙে ২ লাখ ২৫ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাণীশংকৈল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাগরিকার বাবা মো. লিটন।

    সাগরিকার বাবা লিটন বলেন, সরকারি অর্থায়নে নির্মিত ঘরে বাড়িতে এলে থাকেন সাগরিকা। বাকি সময় থাকে তালা দেওয়া। আর কাঁচা ঘরে থাকেন সাগরিকার বাবা-মা। ঘটনার দিন সাগরিকা ঢাকায় অবস্থান করছিলেন। এ কারণে পাঁকা ঘরে তালা দিয়ে কাঁচা ঘরে ছিলেন সাগরিকার বাবা-মা। রাতের অন্ধকারে তালা ভেঙে চোর নিয়ে যায় সাগরিকার জমানো ২ লাখ ২৫ হাজার টাকা।

    তিনি আরও বলেন, ‘সাগরিকার জমানো ২ লাখ ২৫ হাজার টাকা বাড়ির পাশে এক প্রতিবেশী ধার নিয়েছিলেন। বেশ কয়েকদিন পরে ১৪ আগস্ট টাকা ফেরত দেয় ওই প্রতিবেশী। টাকা ফেরত দেওয়ার রাতেই ঘরের তালা ভেঙে সেই টাকা চুরি হয়েছে। এতদিন টাকা বাড়িতে ছিল না চোরও আসেনি। টাকা ফেরত দেওয়ার রাতেই চুরি হলো। যা বহস্যময় মনে হচ্ছে। থানায় অভিযোগ দিয়েছি।

    পুলিশ বাড়ির অবস্থা দেখে গেছে। থানায় যেতে বলেছিল কয়েকবার, গেছি, কোনো আন্তরিকতা পাইনি। এ জন্য আর কারও কাছে যাই না। বিষয়টি সেই ভাবে কাউকে জানাইনি। আমার মেয়ে পরিশ্রমের টাকা এইভাবে চুরি হবে ভাবতেও পারিনি। আমার বাড়ি থেকে শুধু টাকা নয় বরং পরিবারের উজ্জ্বল স্বপ্ন চুরি হয়েছে।’

    জাতীয় নারী ফুটবলার সাগরিকার বলেন, ‘বাড়িতে ঘরের তালা ভেঙে ২ লাখ ২৫ হাজার টাকা চুরি হয়েছে এটা আমার জন্য লজ্জার, এ কারণে মিডিয়াতে প্রকাশ করিনি। জেলা প্রশাসক মহোদয়কে বিষয়টি অবগত করেছি, তিনি থানায় অভিযোগ দিতে বলেছেন, তাও করেছি। আমার পরিশ্রমের টাকা নিয়েছে। জীবনে সুস্থ থাকলে টাকা আয় করতে পারব। কিন্তু এ ঘটনার পর থেকে আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।’

    রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলমান রয়েছে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন