বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • লিওনেল মেসি আর্জেন্টিনা জার্সিতে খেলবেন শেষবার

    লিওনেল মেসি আর্জেন্টিনা জার্সিতে খেলবেন শেষবার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি ধীরে ধীরে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় দিতে যাচ্ছেন। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ডি-স্পোর্টসের খবর অনুযায়ী, আগামী ৪ সেপ্টেম্বর বুয়েনস আইরিসে ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মেসি আর্জেন্টিনা জার্সিতে শেষবার মাঠে নামতে পারেন। তবে এই খবরটি অন্য কোনো আন্তর্জাতিক বা স্থানীয় সংবাদমাধ্যমে এখনও নিশ্চিত হয়নি।

    দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে আর্জেন্টিনার হাতে এখন আর মাত্র দুটি ম্যাচ—৪ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে ঘরের মাঠে এবং ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে বাইরে। এরপরই শুরু হবে ২০২৬ বিশ্বকাপের (যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসছে আসরটি) প্রস্তুতি পর্ব, যেখানে থাকবে একের পর এক প্রীতি ম্যাচ।

    ইতোমধ্যেই আর্জেন্টিনা, ব্রাজিল ও ইকুয়েডর নিশ্চিত করেছে বিশ্বকাপে খেলার টিকিট। উরুগুয়ে ও প্যারাগুয়ে একেবারেই দ্বারপ্রান্তে, তাদের বড়সড় বিপর্যয় না ঘটলে জায়গা পাকা হয়ে যাবে।

    ২০০৫ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৯৩ ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ১১২টি, সহায়তা করেছেন আরও ৬১টিতে। ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার পর থেকে দেশটির সমর্থকদের কাছে তিনি কেবল ফুটবলার নন, বরং জীবন্ত কিংবদন্তি। এবার সেই মেসির বুয়েনস আইরিসে শেষবারের মতো নামা ভক্তদের জন্য আবেগঘন মুহূর্ত হয়ে উঠতে চলেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন