বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে ক্রিকেটার ও বিসিবি সভাপতির বৈঠক

    শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে ক্রিকেটার ও বিসিবি সভাপতির বৈঠক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এশিয়া কাপ শুরুর আগে ক্রিকেটাররা শেষ মুহূর্তের প্রস্তুতি জোরদার করতে ফিটনেস ক্যাম্প এবং স্কিল অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এ সময় মিরাজ ও শান্ত বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকে বসে দলীয় প্রস্তুতি এবং পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন।

    পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে গতকাল অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এরপর আজ (মঙ্গলবার) সকাল দশটায় রাজধানীর একটি পাঁচ-তারকা হোটেলে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন। জানা গেছে, বৈঠকে চুক্তিতে থাকা ক্রিকেটার ছাড়াও অনেকে উপস্থিত ছিলেন। 

    এ ছাড়া উপস্থিত ছিলেন বিসিবির পরিচালকরা। পাশাপাশি মেডিকেল বিভাগের চিকিৎসক, কোচিং স্টাফের সদস্যরাও ছিলেন। সেখানে ক্রিকেটারদের সঙ্গে বোর্ড সভাপতি বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন, দিয়েছেন নানা দিকনির্দেশনা।

    বিসিবি সভাপতি নিজে কিছু প্রেজেন্টেশন দিয়েছেন। মেডিকেল বিভাগ থেকেও কিছু প্রেজেন্টেশন দেওয়া হয়েছে; সেখানে চিকিৎসা সেবা নিয়ে কথা হয়েছে। এ ছাড়া প্রথম শ্রেণীর ক্রিকেটে উইকেট নিয়ে কথা হয়েছে। সেই সঙ্গে ভেন্যু বাড়ানোর কথাও উঠে এসেছে। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম যত কম ব্যবহার করা যায়, যত দূরত্ব রাখা যায় এ বিষয়ে সভাপতি পরামর্শ দিয়েছেন ক্রিকেটারদের।
    বৈঠকে উপস্থিত থাকা এক সদস্য

    বৈঠকে উপস্থিত থাকা এক সদস্য  বলেন, 'বিসিবি সভাপতি নিজে কিছু প্রেজেন্টেশন দিয়েছেন। মেডিকেল বিভাগ থেকেও কিছু প্রেজেন্টেশন দেওয়া হয়েছে; সেখানে চিকিৎসা সেবা নিয়ে কথা হয়েছে। এ ছাড়া প্রথম শ্রেণীর ক্রিকেটে উইকেট নিয়ে কথা হয়েছে। সেই সঙ্গে ভেন্যু বাড়ানোর কথাও উঠে এসেছে। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম যত কম ব্যবহার করা যায়, যত দূরত্ব রাখা যায় এ বিষয়ে সভাপতি পরামর্শ দিয়েছেন ক্রিকেটারদের।'

    আরও যোগ করেন, 'মিরপুর স্টেডিয়ামে একটা সুইমিংপুল দেওয়া যায় কি না সেই চেষ্টার কথা হয়েছে। আর ডিপিএলের একটি ইস্যু নিয়েও আলোচনা হয়েছে। ভ্রমণটা অনেক বেশি হয়ে যায় ঢাকার অদূরে খেলা হলে। তখন রমজান থাকে যে কারণে সেহরি খেয়েই যেতে হয়। সেক্ষেত্রে ঢাকার বাইরে করা যায় কি না এটা নিয়েও কথা হয়েছিল।'


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন