বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই সামনে রেখে বড় চমক, নেই এনজো ফার্নান্দেজ

    আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই সামনে রেখে বড় চমক, নেই এনজো ফার্নান্দেজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনা ঘোষণা করেছে প্রাথমিক দল। কোচ লিওনেল স্কালোনির ঘোষিত দলে রয়েছেন নিয়মিত তারকা লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ। তবে চমক হিসেবে বাদ পড়েছেন এনজো ফার্নান্দেজ, যিনি সাম্প্রতিক সময়ে দলের অন্যতম ভরসা ছিলেন।

    লাতিম আমেরিকা অঞ্চল থেকে ইতিমধ্যে ২০২৬ বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলের শীর্ষে তারা। আগামী ৫ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে নিজেদের মাঠে খেলার পর ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের আতিথেয়তা নেবে আলবিসেলেস্তেরা।

    প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের স্ট্রাইকার হোসে ম্যানুয়েল লোপেজ। এছাড়া পর্তুগিজ ক্লাব পোর্তোর তরুণ মিডফিল্ডার অ্যালান ভারেলা ও ইংলিশ ক্লাব বোর্নমাউথের ডিফেন্ডার জুলিও সোলারকে ডেকেছেন স্কালোনি। 

    বিশ্বকাপ বাছাইয়ের সবশেষ কলম্বিয়া ও চিলির বিপক্ষে খেলা দল থেকে এনজো ছাড়াও বাদ পড়েছেন তিন ডিফেন্ডার ভ্যালেন্টিন বারকো, কেভিন লোমোনাকো, মারিয়ানো ত্রইলো ও মিডফিল্ডার এনজো বারেনেচিয়া। দলে ফিরেছেন লিভারপুল মিডফিল্ডার ম্যাক আলিস্টার. ক্লাদিও এচেভেরি ও গঞ্জালো মন্টিয়েল।

    আর্জেন্টিনার প্রাথমিক দল-

    গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।

    ডিফেন্ডার: ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মলিনা, হুয়ান ফয়েথ, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কাস আকুনিয়া, জুলিও সোলার, গঞ্জালো মন্টিয়েল,

    মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, নিকোলাস পাজ, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো দি পল, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, ক্লাদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তানতুনো, ভ্যালেন্টাইন কার্বোনি, অ্যালান ভারেলা, অ্যালিক্সেস ম্যাক আলস্টিার।

    ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, নিকোলাস গঞ্জালেস, গিলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া, হোসে ম্যানুয়েল লোপেজ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন