বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • নেইমারের দলকে গুঁড়িয়ে দিল সান্তোস, ভরাডুবির দায়ে বরখাস্ত কোচ

    নেইমারের দলকে গুঁড়িয়ে দিল সান্তোস, ভরাডুবির দায়ে বরখাস্ত কোচ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলে ভরাডুবি আজও ব্রাজিল ফুটবলের জন্য এক দুঃস্বপ্ন। সেই ম্যাচে ইনজুরির কারণে মাঠে থাকতে পারেননি নেইমার। তবে সোমবার (১৮ আগস্ট) আরেকবার লজ্জার হার দেখতে হলো তাকে। সান্তোসের বিপক্ষে ৬-০ গোলের করুণ পরাজয়ের সময় মাঠেই ছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার, আর চোখের সামনেই দেখতে হলো দলের ভেঙে পড়া প্রতিরক্ষা ও নির্মম হারের দৃশ্য।

    ব্রাজিলিয়ান সেরি আ লিগে ভাস্কো দা গামা ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছেন নেইমারের দল ক্লাব সান্তোসকে। ম্যাচে জোড়া গোল করেছেন নেইমারের জাতীয় দলের সাবেক সতীর্থ ফিলিপে কোতিনহো। জুনে সান্তোসের সঙ্গে নতুন চুক্তি করা নেইমার ছিলেন প্রথম একাদশেই কিন্তু ক্লাবের এমন বড় হার দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। ক্লাব স্টাফদের একজন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও নেইমারের কান্না যেন থামছিল না। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

    ভাস্কো দা গামা গোল উৎসব শুরু করে ১৮ মিনিটে, লুকাস পিটন দলের প্রথম গোল করেন। প্রথমার্ধে ১-০ এগিয়ে থাকে ভাস্কো। তবে দ্বিতীয়ার্ধে সান্তোসের রক্ষণে ঝড় তুলে ভাস্কো একে একে পাঁচটি গোল করে। লিভারপুল ও বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড কোতিনহো  ৫৪ এবং ৬২ মিনিটে দুটি গোল করেন। তার আগে, ৫২ মিনিটে ডেভিড একটি গোল করেন, যার ফলে ভাস্কো ৪-০ ব্যবধানে এগিয়ে যায়।

    ৬০ মিনিটে রায়ান রোচা পেনাল্টি থেকে গোল করে ভাস্কোকে ৫-০ ব্যবধানে এগিয়ে দেন। এরপর ৬৮ মিনিটে দানিলো নেভেসের গোল ভাস্কোর গোল উৎসবে আরও যোগ করে, শেষমেশ স্কোরলাইন দাঁড়ায় ৬-০ তে। এই জয়ে ভাস্কো অবনমন অঞ্চলের বাইরে উঠে এসেছে, বর্তমানে সান্তোসের চেয়ে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা।

    ম্যাচ শেষে নিজের হতাশা প্রকাশ করে নেইমার বলেন,‘আমি লজ্জিত। আমাদের পারফরম্যান্সে আমি সম্পূর্ণ হতাশ। সমর্থকদের প্রতিবাদের অধিকার রয়েছে তবে সেটা সহিংসতা ছাড়া হওয়া উচিত। যদি তারা গালি দেয় বা অপমান করে সেটাও তাদের অধিকার।’ তিনি আরও যোগ করেন,‘এটা চরম লজ্জার অনুভূতি। জীবনে কখনো এমন কিছু হয়নি। দুর্ভাগ্যবশত এবার হলো। কান্না এসেছিল রাগ থেকে, যা ঘটেছে তার সবকিছুর জন্য। দুর্ভাগ্যবশত, আমি সবদিক থেকে সাহায্য করতে পারিনি।’

    সান্তোসের এই বড় হারের কিছুক্ষণ পরই ক্লাব কর্তৃপক্ষ প্রধান কোচ ক্লেবার হাভিয়েরকে বরখাস্ত করেছে। এক বিবৃতিতে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে হাভিয়েরকে ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন