বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান
  • মনুষ্যবাহী চন্দ্রাভিযান কর্মসূচিতে চীনের আরেকধাপ উন্নতি

    মনুষ্যবাহী চন্দ্রাভিযান কর্মসূচিতে চীনের আরেকধাপ উন্নতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চীনের মানববাহী চন্দ্র অভিযান আরও এক ধাপ এগিয়েছে। ১৫ আগস্ট লং মার্চ-১০ ক্যারিয়ার রকেটের প্রথম স্ট্যাটিক ফায়ার পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (CNSA)।

    নতুন প্রজন্মের এই রকেটটি বিশেষভাবে মহাকাশচারীদের চাঁদে পাঠানোর জন্য তৈরি করা হয়েছে।

    শুক্রবার (১৫ আগস্ট) বিকালে চীনের হাইনানের ওয়েনছাং স্পেসক্রাফট লঞ্চ সাইটে, রকেটের প্রথম ধাপের সাতটি ইঞ্জিন একসাথে চালু হয়। পরীক্ষায় বিভিন্ন নির্ধারিত ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে এবং প্রায় ১,০০০ টন থ্রাস্ট অর্জন করা হয়েছে, যা এখন পর্যন্ত চীনের সবচেয়ে বড় ফায়ার টেস্ট।

    সিএমএসএ জানিয়েছে, এ পরীক্ষায় একসাথে সাতটি ইঞ্জিনের দক্ষতা মূল্যায়ন হয়েছে এবং সম্পূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে।

    লং মার্চ-১০ ক্যারিয়ার রকেট সিরিজটি চীনের মনুষ্যবাহী চন্দ্র অনুসন্ধান মিশনের জন্য বিশেষভাবে তৈরি, যার মধ্যে দুটি কনফিগারেশন রয়েছে লং মার্চ-১০ রকেট এবং লং মার্চ-১০এ রকেট।

    মার্চ-১০এ’তে আছে দুই ধাপের পুনঃব্যবহারযোগ্য রকেট, যার ব্যাস ৫ মিটার, উচ্চতা সর্বোচ্চ ৬৭ মিটার। এর প্রথম ধাপ পুনঃব্যবহারযোগ্য। এটি মেংচৌ মানববাহী মহাকাশযান ও থিয়ানচৌ কার্গো মহাকাশযান উৎক্ষেপণে ব্যবহৃত হবে।

    সিএমএসএ জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে চাঁদে মহাকাশচারী অবতরণের জন্য পরবর্তী ধাপে আরও প্রযুক্তিগত পরীক্ষা চালানো হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন