বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান
  • অ্যাপ ডাউনলোড ছাড়াই হোয়াটসঅ্যাপে চ্যাটের সুযোগ

    অ্যাপ ডাউনলোড ছাড়াই হোয়াটসঅ্যাপে চ্যাটের সুযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বিশ্বের প্রায় সব শহরেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন কয়েকশ কোটি মানুষ। প্রতিদিন গড়ে প্রায় ১০০ বিলিয়নের বেশি মেসেজ আদান-প্রদান হয়হোয়াটস অ্যাপে। এর মধ্যে শুধু ছবি আদান-প্রদানের সংখ্যা ৭০০ মিলিয়ন এবং ভিডিও আদান-প্রদানের সংখ্যা ১০০ মিলিয়ন ছাড়িয়ে যায়।

    কিন্তু যারা এখনো হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না, এমনকি যাদের ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ নেই তারাও চ্যাট করতে পারবেন। নতুন আপডেট নিয়ে এসেছে মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মটি।

    ওয়েবিটাইনফোর রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ এবার ‘গেস্ট চ্যাট’ ফিচার আনতে চলেছে। অ্যান্ড্রয়েড বিটা ভার্সন ২.২৫.২২.১৩-এ এই ফিচার্স আনার প্রস্তুতি চলছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই ফিচার চালু হতে পারে। এতে যারা এখনো হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না, তাদের বিশেষ সুবিধা হবে।

    যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না, তাকে লিঙ্ক পাঠাতে হবে। ওই লিঙ্কের মাধ্যমেই হোয়াটসঅ্যাপে চ্যাট করা যাবে। এর জন্য অ্যাপ ডাউনলোড বা অ্যাকাউন্ট তৈরি করতে হবে না। ওয়েব ব্রাউজারের মাধ্যমে একে অপরের সঙ্গে চ্যাট করা যাবে।

    এর আরও একটি সুবিধা হলো এতে চ্যাট এন্ড টু এন্ড এনক্রিপশন থাকবে। ঠিক যেমনটা হোয়াটসঅ্যাপ অ্যাপের মাধ্যমে চ্যাটে এনক্রিপ্টেড থাকে। অর্থাৎ অ্যাপ ব্যবহার না করলেও, চ্যাট এনক্রিপ্টেড থাকবে। তাই ব্যবহারকারীর চ্যাটের নিরাপত্তা নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না।

    হোয়াটসঅ্যাপ মোবাইল বা ল্যাপটপে ইন্সটল থাকলে, নানা সুবিধা পাওয়া যায়। যদি কেউ অ্যাপ না রেখেই হোয়াটসঅ্যাপ চ্যাট করতে চান, তাহলে সেক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতাও থাকবে। লিঙ্কের মাধ্যমে হোয়াটসঅ্যাপ চ্যাট করলে ছবি, ভিডিও, জিফ পাঠানো যাবে না। কোনো ভয়েস বা ভিডিও মেসেজ পাঠানো যাবে না। হোয়াটসঅ্যাপ কলিংয়ের সুবিধাও পাওয়া যাবে না। কোনো গ্রুপ চ্যাটও করা যাবে না। অর্থাৎ শুধু মেসেজই পাঠানো যাবে।

    সূত্র: সিনেট
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন