মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • মাসে কত বিদ্যুৎ খরচ হয় ওয়াই-ফাই রাউটার চালিয়ে

    মাসে কত বিদ্যুৎ খরচ হয় ওয়াই-ফাই রাউটার চালিয়ে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আজকাল প্রতিটি ঘরে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের সঙ্গে ওয়াই-ফাই রাউটার থাকা স্বাভাবিক ব্যাপার। একবার রাউটার চালু করলেই স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্ট টিভিসহ নানা ডিভাইসে পেয়ে যান তারবিহীন ইন্টারনেট। তবে প্রশ্ন থাকে, সারাদিন রাউটার চালালে বিদ্যুতের বিল কতটা বাড়ে?

    বাজারে টিপি লিংক, ডি লিংক, টোটো লিংক, নেট গিয়ার, শাওমি, মাইক্রোটিক, সিসকো ও লিংকসিসসহ নানা ব্র্যান্ডের রাউটার পাওয়া যায়। বাসার সাধারণ রাউটারের দাম থাকে ২ হাজার থেকে ৫ হাজার টাকা। অফিস বা প্রতিষ্ঠানের জন্য শক্তিশালী রাউটার কিনতে খরচ হয় ৩ হাজার থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত।

    অনেকের মনেই প্রশ্ন আসে, সারা দিন রাউটার চালু থাকলে কত টাকার বিদ্যুৎ খরচ হতে পারে? বাসার রাউটার সাধারণত ৯ থেকে ১২ ভোল্ট ও ০.৬০ থেকে ১ অ্যাম্পিয়ার ক্ষমতার হয়ে থাকে। ধরা যাক, একটি রাউটার ৯ ভোল্ট ও ০.৬০ অ্যাম্পিয়ার। বিদ্যুৎ খরচের হিসাব হবে— ৯ × ০.৬০ = ৫.৪ ওয়াট।

    বাংলাদেশে বিদ্যুৎ বিলের হিসাব কিলোওয়াট–ঘণ্টা হিসেবে করা হয়। ৫.৪ ওয়াটকে কিলোওয়াটে রূপান্তর করলে দাঁড়ায় ০.০০৫৪ কিলোওয়াট। অর্থাৎ এক ঘণ্টায় এই রাউটার খরচ করবে ০.০০৫৪ ইউনিট বিদ্যুৎ। অর্থাৎ, রাউটারটি এক ঘণ্টায় এতটুকুই বিদ্যুৎ খরচ করে।

    বিদ্যুতের বর্তমান মূল্যহার (১ মার্চ ২০২৩ থেকে কার্যকর ও এখনও চালু)

    • ০–৭৫ ইউনিট: ৪.৮৫ টাকা প্রতি ইউনিট
    • ৭৬–২০০ ইউনিট: ৬.৬৩ টাকা প্রতি ইউনিট
    • ২০১–৩০০ ইউনিট: ৬.৯৫ টাকা প্রতি ইউনিট
    • ৩০১–৪০০ ইউনিট: ৭.৩৪ টাকা প্রতি ইউনিট
    • ৪০১–৬০০ ইউনিট: ১১.৫১ টাকা প্রতি ইউনিট

    যদি প্রতি ইউনিট ৬.৬৩ টাকা ধরা হয় তবে প্রতি ঘণ্টায় খরচ হবে:

    • ৬.৬৩ × ০.০০৫৪ = প্রায় ০.০৩৫ টাকা (৪ পয়সারও কম)।
    • ২৪ ঘণ্টা চালালে খরচ হবে: প্রায় ০.৮৪ টাকা।
    • এক মাস (৩০ দিন) চালালে খরচ দাঁড়াবে: ২৫ টাকার একটু বেশি।

    অর্থাৎ, সারা মাস ২৪ ঘণ্টা রাউটার চালালেও বিদ্যুৎ খরচ খুব বেশি হয় না।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ