শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • মোংলায় ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়ার ভয়াবহ প্রাদুর্ভাব     

    মোংলায় ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়ার ভয়াবহ প্রাদুর্ভাব     
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলেবাগেহাটের মোংলায় ডেঙ্গুর প্রকোপে সঙ্গে ব্যাপক হারে বেড়েছে চিকুনগুনিয়া রোগীর সংখ্যাও। 

    গত জুন থেকে প্রতিদিনই হাসপাতালে ভর্তি থাকছে ডেঙ্গু রোগী। আর জুলাই থেকে নিয়মিত হাসপাতালে ভর্তির পাশাপাশি চিকিৎসা নিচ্ছেন চিকুনগুনিয়া রোগীও।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহীন জানান, প্রতিদিন হাসপাতালে ১০-১২ জন চিকুনগুনিয়া রোগী আসছে। তাদের মধ্যে গড়ে হাসপাতালে ৪-৫ জন ভর্তি হচ্ছেন। তিনি বলেন, মূলত এডিস মশার কামড়েই ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ হয়ে থাকে। এ রোগে প্রচণ্ড জ্বর ও শরীরে প্রচণ্ড ব্যথা হয়ে থাকে। বর্তমানে ডেঙ্গুর চেয়ে চিকুনগুনিয়ার প্রকোপ বেশি। রোগীদের উপসর্গ দেখে আমরা ডেঙ্গু ও চিকুনগুনিয়া শনাক্ত করছি।

    এদিকে উপজেলা পর্যায়ে ডেঙ্গুর পরীক্ষা-নিরীক্ষা হলেও চিকুনগুনিয়ার পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা নেই। চিকুনগুনিয়া রোগীদের পরীক্ষা-নিরীক্ষার জন্য খুলনা ও ঢাকায় পাঠানো হচ্ছে।

    ডা. মোহাম্মদ শাহীন বলেন, চার বছর আগে চিকুনগুনিয়ার প্রকোপ বেড়েছিল। এত দিন পর এখন আবার নতুন করে চিকুনগুনিয়ার প্রকোপ বেড়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন