শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • হাটহাজারীতে পুকুরে ডুবে ১৫ মাসের শিশুর মৃত্যু

    হাটহাজারীতে পুকুরে ডুবে ১৫ মাসের শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে জিহাদ (১৫ মাস) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

    বুধবার (১৩ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্ব মেখল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাকের আলী তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

    পরিবারের সদস্য ও স্থানীয় সূত্র জানায়, সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে জিহাদ ঘরের ভেতর থেকে বেরিয়ে পাশের পুকুরের দিকে যায়। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে প্রতিবেশী আক্তার বেগম ঘরের পাশের পুকুরে নেমে খোঁজ করলে সকাল ১১টা ৫০ মিনিটের দিকে পানিতে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পান।

    গুরুতর অবস্থায় উদ্ধার করে দ্রুত হাটহাজারী আলিফ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইসিজি করার পর তাকে মৃত ঘোষণা করেন।

    পরে বিকেল ৫টার দিকে মরদেহ নিজ বাড়িতে এনে বায়তুল মোকারাম জামে মসজিদের পাশের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

    মৃত জিহাদের বাবার নাম জাহিদুল ইসলাম ও মায়ের নাম নাজমা আক্তার। পরিবার জানিয়েছে, এ ঘটনায় তাদের কোনো অভিযোগ নেই এবং তারা শিশুটির মৃত্যু স্বাভাবিক ঘটনা হিসেবেই দেখছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন