বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • প্রেমিকার ঘরে রাত কাটালেন প্রেমিক, ভোরে ধরা

    প্রেমিকার ঘরে রাত কাটালেন প্রেমিক, ভোরে ধরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সামাজিক মাধ্যমে এক তরুণের অদ্ভুত ঘটনা ভাইরাল হয়েছে। রাতে প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য গোপনে তার বাড়িতে ঢুকেন তিনি। কিছুক্ষণ আড্ডার পর হঠাৎ সেখানে ঘুমিয়ে পড়েন। ভোরে ঘুম ভাঙতেই প্রেমিকার পরিবারের হাতে ধরা পড়েন ওই তরুণ। খবরটি পুরো গ্রামে ছড়িয়ে পড়ে।

    ইনস্টাগ্রাম ব্যবহারকারী ‘রঞ্জিত সিংহ’ নামের এক অ্যাকাউন্ট থেকে ঘটনাটির ভিডিও প্রকাশ করা হয়। যদিও কোথায় এবং কবে ঘটনাটি ঘটেছে, তা স্পষ্ট নয়। ভিডিওতে দেখা যায়, তরুণকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রেমিকার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসানো হচ্ছে। প্রথমে রাজি না থাকলেও চাপের মুখে অবশেষে বিয়ে মেনে নেন তিনি। ভিডিওতে তার মুখে অনীহা ও বিরক্তি স্পষ্ট।

    এখন পর্যন্ত ভিডিওটি প্রায় তিন লাখ বার দেখা হয়েছে, লাইক ও কমেন্টের বন্যা বইছে। নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন, রাতের দুঃসাহসিকতার পরিণতি। আবার কেউ মন্তব্য করেছেন, প্রেম করলে এরকমই ঝুঁকি নিতে হয়। 

    অন্যদিকে অনেকে মজা করে লিখেছেন, এই জন্যই আমি প্রেম থেকে দূরে থাকি।

    সূত্র: আনন্দবাজার ডট কম


    দৈএনকে/ জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন