শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • হুথি বিদ্রোহীদের হামলায় ইসরায়েল

    হুথি বিদ্রোহীদের হামলায় ইসরায়েল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসরায়েলের চারটি গুরুত্বপূর্ণ স্থাপনার ওপর ইয়েমেন থেকে হামলা,ইসরায়েলের হাইফা, নেগেভ, উম্মে আল-রাশরাশ ও বেয়ারশেবাতে হামলা চালালো হুথি বিদ্রোহীরা।

    বুধবার (১৩ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

    হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে চারটি ড্রোন হামলা চালানো হয়েছে ইসরায়েলে। সফলভাবে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয়েছে তাদের ড্রোনগুলো।

    ইসরায়েলের আগ্রাসন শেষ না হওয়া এবং গাজার ওপর থেকে অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে গোষ্ঠীটি।

    গাজায় প্রায় দুই বছর ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। সেখানে এখন পর্যন্ত ৬১ হাজার ৫৯৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি প্রতিরক্ষ বাহিনী (আইডিএফ)। এছাড়া, আহত হয়েছেন আরও ১ লাখ ৫৪ হাজার ৮৮ জন।

    এদিকে অবরুদ্ধ এই উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। নিহতদের মধ্যে দুজন ইসরায়েলের অবরোধের কারণে সৃষ্ট দুর্ভিক্ষের মারা গেছেন। তাছাড়া, খাদ্য সহায়তা নিতে গিয়ে ১৯ জন নিহত হয়েছেন। 

    গাজায় চলমান ‘অকল্পনীয় মাত্রার’ ভোগান্তি ও দুর্ভিক্ষের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে এ সংকট থামাতে ও দুর্ভিক্ষ মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডাসহ ২৬টি দেশ।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন