মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

কাল গ্যাস থাকবে না যেসব এলাকায়

কাল গ্যাস থাকবে না যেসব এলাকায়
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা জেলা ও আশপাশের বিভিন্ন স্থানে ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (১৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় ঢাকা অংশের অন্তর্ভুক্ত মৌচাক-নিমাইকাশারী-বটতলা-রানীমহল-সারুলিয়া বাজার-স্টাফ কোয়ার্টার অংশে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা চিটাগাং রোড, সারুলিয়া, স্টাফ কোয়ার্টার, গলাকাটা ব্রিজ, মাতুয়াইল, মৃধা বাড়ী, সানার পাড়া, বড়ভাঙ্গা, মাদানীনগর ও রসুলনগর এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
 
এছাড়া, ডিএনডি বাঁধের আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন