শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি গ্রেফতার

    দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের স্ত্রীকে স্টক কারসাজি ও ঘুষসহ বিভিন্ন অভিযোগে গ্রেফতার করা হয়েছে। খবর বিবিসির।

    মঙ্গলবার সিউলে চার ঘন্টার আদালতের শুনানিতে সাবেক ফার্স্ট লেডি কিম কেওন হি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু আদালত তার বিরুদ্ধে আটকাদেশ পরোয়ানা জারি করেছেন, কারণ তিনি প্রমাণ নষ্ট করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

    প্রসিকিউটররা বলছেন, ৫২ বছর বয়সী কিম দক্ষিণ কোরিয়ার একটি বিএমডব্লিউ ডিলার ডয়চ মোটরসের শেয়ারের মূল্য-কারচুপির সাথে জড়িত ছিলেন। এই প্রকল্প থেকে ৮০০ মিলিয়ন ওন আয় করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

    যদিও তার স্বামী দেশের নেতা নির্বাচিত হওয়ার আগে এসব করেছেন বলে অভিযোগ।

    এছাড়া ব্যবসায়িক সুবিধার বিনিময়ে বিতর্কিত ইউনিফিকেশন চার্চ থেকে ঘুষ হিসাবে দুটি চ্যানেল ব্যাগ এবং একটি হীরার নেকলেস গ্রহণ করার অভিযোগও রয়েছে কিমের বিরুদ্ধে।

    অন্যান্য অভিযোগের মধ্যে রয়েছে, ২০২২ সালের সংসদীয় উপ-নির্বাচন এবং গত বছরের সাধারণ নির্বাচনের সময় প্রার্থী মনোনয়নে হস্তক্ষেপ।

    এদিকে, মঙ্গলবারের শুনানিতে কালো স্যুট এবং কালো স্কার্ট পরে উপস্থিত থাকার সময় কিমকে বেশ গম্ভীর দেখায়।

    এ সময় তিনি সাংবাদিকদের সামনে ক্ষমা প্রার্থণা করেন। বলেন, গুরুত্বহীন ব্যক্তি হওয়া সত্ত্বেও সমস্যা সৃষ্টি করার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।

    গত ডিসেম্বরে হঠাৎ করেই সামরিক আইন জারি করে দক্ষিণ কোরিয়াকে সংকটে ফেলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। এরপর রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিচারাধীন রয়েছেন ইওল।


    দৈএনকে/ জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন