বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • বিনামূল্যে নেপালের ৯৭ পর্বতচূড়ায় চড়ার অভিজ্ঞতা

    বিনামূল্যে নেপালের ৯৭ পর্বতচূড়ায় চড়ার অভিজ্ঞতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রত্যন্ত অঞ্চলে পর্যটন বাড়াতে আগামী দুই বছরের জন্য হিমালয়ের ৯৭টি পর্বতচূড়ায় বিনামূল্যে আরোহণের সুযোগ দেবে নেপাল।

    দেশটির পর্যটন বিভাগ জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে অজানা ও কম পরিচিত পর্যটনস্থলগুলো বিশ্ববাসীর কাছে তুলে ধরা হবে।

    এক দশকের মধ্যে এবার প্রথম আরোহণের জন্য পারমিট ফি ১৫ হাজার ডলার (১১ হাজার ১৭০ পাউন্ড) বৃদ্ধি হবে, যা সেপ্টেম্বরে কার্যকর হবে।

    বিশ্বের ১০টি উচ্চতম পর্বতের মধ্যে নেপালেই আটটি পর্বত অবস্থিত। গত বছর আরোহণ ফি বাবদ ৫৯ লাখ ডলার আয় করেছে নেপাল, যার তিন-চতুর্থাংশেরও বেশি এভারেস্ট থেকে এসেছে।

    নেপালের কর্ণালি এবং সুদূর পশ্চিম প্রদেশে অবস্থিত শৃঙ্গের জন্য ফি মওকুফ করা হবে সেসব শৃঙ্গের উচ্চতা পাঁচ হাজার ৯৭০ মিটার ৯৭০ মিটার থেকে সাত হাজার ১৩২ মিটারের মধ্যে। দুটি অঞ্চলই নেপালের অন্যতম দরিদ্র ও স্বল্পোন্নত প্রদেশগুলো।

    নেপালের পর্যটন বিভাগের পরিচালক হিমাল গৌতম বলেন, মনোমুগ্ধকর সৌন্দর্য সত্ত্বেও এসব চূড়ায় পর্যটক এবং পর্বতারোহীদের সংখ্যা খুবই কম। এমনকি এখানে যাওয়াও খুব কঠিন। আমরা আশা করি, নতুন বিধানটি সাহায্য করবে।


    দৈএনকে/ জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন