বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ট্রাম্পের স্ত্রী পুতিনকে লিখলেন ব্যক্তিগত চিঠি

    ট্রাম্পের স্ত্রী পুতিনকে লিখলেন ব্যক্তিগত চিঠি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন।

    শনিবার (১৬ আগস্ট) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।  

    প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কার বৈঠকে মেলানিয়া ট্রাম্পের লেখা একটি চিঠি পুতিনের হাতে তুলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    হোয়াইট হাউসের কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, ওই চিঠিতে মেলানিয়া ইউক্রেন যুদ্ধ চলাকালে অপহৃত শিশুদের দুর্দশার কথা তুলে ধরেছেন।

    স্লোভেনীয় বংশোদ্ভূত মেলানিয়া প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলাস্কা সফরে যাননি। মেলানিয়ার চিঠিতে কী লেখা আছে তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি কর্মকর্তারা। শুধু বলেছেন, ইউক্রেনের যুদ্ধের ফলে অপহৃত শিশুদের দুর্দশার কথা উল্লেখ করা হয়েছে। এই চিঠি নিয়ে এর আগে কোনো খবরও প্রকাশিত হয়নি।
     
    ইউক্রেনের অভিযোগ, পরিবার বা অভিভাবকদের অনুমতি ছাড়াই হাজার হাজার ইউক্রেনীয় শিশুদের অপহরণ করে রাশিয়া বা রাশিয়া-অধিকৃত অঞ্চলে নিয়ে গেছে রুশ বাহিনী। কিয়েভ জানিয়েছে, এ ধরনের অপহরণ জাতিসংঘ সনদের সংজ্ঞা অনুযায়ী যুদ্ধাপরাধের মধ্যে পড়ে। তবে রাশিয়ার দাবি, তারা যুদ্ধক্ষেত্র থেকে দুর্বল শিশুদের রক্ষা করছে।
     
    এদিকে জাতিসংঘের মানবাধিকার অফিস বলেছে, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় সামরিক হামলা শুরু হওয়ার পর থেকে লাখ লাখ শিশু দুর্ভোগের মধ্যে পড়েছে এবং তাদের অধিকার লঙ্ঘন হয়েছে।
     
    শুক্রবার আলাস্কার অ্যাঙ্কোরেজের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে প্রায় তিন ঘণ্টা ধরে বৈঠক করেছেন ট্রাম্প ও পুতিন। কিন্তু ইউক্রেন যুদ্ধ নিয়ে চূড়ান্ত কোনো চুক্তিতে পৌঁছাতে পারেননি তারা।


    দৈএনকে/ জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন