বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ফুটবলে পা রাখল কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত রোবটরা

    ফুটবলে পা রাখল কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত রোবটরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস’-এ ইতিহাসের নতুন অধ্যায় রচিত হয়েছে। প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমর্থিত মানবাকৃতির রোবটরা ৫ বনাম ৫ ফুটবল ম্যাচে মুখোমুখি হয়েছে। পুরো খেলাটি ছিল সম্পূর্ণ স্বয়ংক্রিয়, যেখানে রোবটরা নিজেদের সিদ্ধান্ত নিয়ে আক্রমণ ও প্রতিরক্ষা পরিচালনা করেছে।

    চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমসের বরাত দিয়ে টিআরটি গ্লোবাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে, এআই ফুটবল ম্যাচের পূর্বে এই ধরনের প্রতিযোগিতা ৩ রোবট বনাম ৩ রোবটের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে নতুন ফরম্যাটে প্রতিটি দলে ছিল দুই ফরোয়ার্ড, দুই ডিফেন্ডার এবং একজন গোলরক্ষক। খেলার শুরুতেই রোবটরা নিজ নিজ অবস্থান নিল এবং তারপর সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে ট্যাকল, পাস এবং শট নিতে থাকে কোনোরকম মানব নিয়ন্ত্রণ ছাড়াই।

    ম্যাচ চলাকালে কিছু রোবট সংঘর্ষে পড়ে গেলেও তারা দ্রুত উঠে আবার খেলায় ফিরে আসে। প্রতিটি গোলের পর দর্শকরা উল্লাস প্রকাশ করে। ৪০ মিনিটের ম্যাচটি দুটি অর্ধে বিভক্ত ছিল, যেখানে প্রতিটি অর্ধ ছিল ১৫ মিনিটের এবং মাঝখানে ১০ মিনিটের বিরতি ছিল।

    এই প্রতিযোগিতায় রোবটদের জন্য বিশেষ কিছু নিয়মও নির্ধারিত ছিল। যেমন, ফ্রি-কিকের পর প্রতিপক্ষ দলকে ১০ সেকেন্ড অপেক্ষা করতে হয় যাতে এআই সঠিকভাবে খেলার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে। যদিও খেলার নিয়মাবলী মানুষের ফুটবলের সঙ্গে মিল, তবে রোবটদের জন্য কিছু আলাদা নিয়ম যুক্ত করা হয়েছে।

    প্রতিযোগিতাটি বৃহস্পতিবার শুরু হয়েছে এবং এটি তিন দিনব্যাপী চলবে। এই প্রতিযোগিতায় ১৬ দেশের ২৮০ দলের অংশগ্রহণে ৫০০টিরও বেশি রোবট প্রতিযোগিতা করছে। মোট ২৬টি ক্রীড়া বিভাগে ৫৩৮টি ইভেন্ট অনুষ্ঠিত হবে, যার মধ্যে ফুটবল, অ্যাথলেটিকস এবং জিমন্যাস্টিকসও রয়েছে।

    উল্লেখ্য, এই টুর্নামেন্টের আগে ২৭ জুন বেইজিংয়ে অনুষ্ঠিত হয় চীনের প্রথম এআই রোবট ফুটবল ম্যাচ যেখানে ৩ রোবট বনাম ৩ রোবট ফরম্যাটে খেলা হয়েছিল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন