বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • পরাজয়ের পরও স্বপ্নপূরণ, প্রথমবারের মতো মূল পর্বে বাংলাদেশ নারী দল

    পরাজয়ের পরও স্বপ্নপূরণ, প্রথমবারের মতো মূল পর্বে বাংলাদেশ নারী দল
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাই পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। তবে প্রথম দুই ম্যাচে দারুণ পারফরম্যান্সের সুবাদে ইতিহাস গড়ে লাল-সবুজের মেয়েরা প্রথমবারের মতো টুর্নামেন্টের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।

    বাছাই পর্বের প্রথম ম্যাচে লাওসকে ৩-১ গোলের ব্যবধানে হারানোর পর পূর্ব তিমুরকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশের মেয়েরা। শেষ ম্যাচের আগে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল বাংলাদেশ।

    শেষ ম্যাচে ড্র করলেই এশিয়ান কাপের মূল পর্বের টিকিট পাবে এমন সমীকরণ মাথায় নিয়ে শেষ ম্যাচের কোরিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

    রোববার (১০ আগস্ট) লাও ন্যাশনাল স্টেডিয়ামে শুরুতে এগিয়ে গেলেও ব্যবধান ধরে রাখতে পারেনি বাংলাদেশ। প্রথমার্ধে সমতায় ফেরার পর দ্বিতীয়ার্ধে বাংলাদেশের জালে আরও ৫ গোল দিয়েছে শক্তিশালী দক্ষিণ কোরিয়া। এতে ৬-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে তারা।

    এই হারে গ্রুপ চ্যাম্পিয়ন হবে এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্নভঙ্গ হয় সাগরিকাদের। তবে নিয়ম অনুসারে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়নরা ছাড়াও সেরা তিন রানার্স আপ দলও এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে। আর সেই সুযোগটাই পেয়েছে বাংলাদেশ।

    এর আগে গত মাসে এশিয়ান কাপের মূল পর্ব জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ নারী জাতীয় দল। এবার একই ঘটনার পূণরাবৃত্তি ঘটিয়েছে অনূর্ধ্ব-২০ দল।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন