বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • মেসিকে ছাড়া মাঠে নেমে হোঁচট খেল ইন্টার মায়ামি

    মেসিকে ছাড়া মাঠে নেমে হোঁচট খেল ইন্টার মায়ামি
    অরল্যান্ডো বনাম ইন্টার মায়ামি। ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাশচেরানো আগেই জানিয়ে দিয়েছিলেন, অরল্যান্ডোর বিপক্ষে ম্যাচে খেলবেন না লিওনেল মেসি। ইনজুরির কারণে তিনি দলে ছিলেন না। মেসিকে ছাড়াই মাঠে নেমে শেষ পর্যন্ত অরল্যান্ডোর কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে পরাজিত হয় ইন্টার মায়ামি।

    গত রোববার (৩ আগস্ট) নিকাক্সার বিপক্ষে লিগস কাপের ম্যাচে ইনজুরিতে পড়েন মেসি। চেজ স্টেডিয়ামে ড্রিবলিং করার সময় রাউল সানচেজ এবং আলেক্সিস পেনারের সঙ্গে সংঘর্ষের পর মাটিতে পড়ে যান তিনি। মেসির চেহারায় তখন স্পষ্ট হতাশার ছাপ ছিল। কিছুক্ষণ পর উঠে দাঁড়িয়ে হাঁটার চেষ্টা করেন তবে অস্বস্তি অনুভব করায় তাকে চিকিৎসকদের সাহায্য নিতে হয়। সেই সময় থেকে মায়ামিকে সেরা তারকা ছাড়াই খেলা চালিয়ে যেতে হয়।

    মেসির ইনজুরির কারণে তিনি পুমাসের বিপক্ষে ম্যাচটিও মিস করেন। সে ম্যাচে ফ্লোরিডার দলটি ৩-১ গোলে জিতেছিল। তবে অরল্যান্ডোর বিপক্ষে এবার আর জিততে পারেনি মায়ামি বরং  ৪-১ গোলের ব্যবধানে পরাজিত হয়। অরল্যান্ডোর পক্ষে জোড়া গোল করেন লুইস মুরিয়েল, আর একটি করে গোল করেন মার্টিন ওজেদা ও মার্কো প্যাসালিচ। ইন্টার মায়ামির একমাত্র গোলটি করেন ইয়ানিক ব্রাইট।

    এই জয়ের মাধ্যমে অরল্যান্ডো ২৬ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ৪ নম্বরে উঠে আসে এবং ২৩ ম্যাচে ৪২ পয়েন্ট সংগ্রহ করা মায়ামি ৬ নম্বরে চলে যায়।
    ইন্টার এন্ড কো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় অরল্যান্ডোর লিড দিয়ে। মাত্র ২ মিনিটে তারা এগিয়ে যায়, তবে মায়ামি মাত্র তিন মিনিট পর ব্রাইটের গোলে সমতায় ফেরে। এই ১-১ স্কোরে বিরতিতে যায় দুই দল কিন্তু দ্বিতীয়ার্ধে মায়ামির জন্য পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। ৫০ মিনিটে মুরিয়েল তার দ্বিতীয় গোলটি করে মায়ামিকে পিছিয়ে দেন। এরপর ৫৮ মিনিটে ওজেদার গোল এবং ৮৮ মিনিটে প্যাসালিচের গোলের মাধ্যমে অরল্যান্ডো স্বস্তির জয় নিশ্চিত করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন