শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • বিশ্বকাপ মঞ্চে আবারও বাংলাদেশের জেসি

    বিশ্বকাপ মঞ্চে আবারও বাংলাদেশের জেসি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি বছরের সেপ্টেম্বরেই শুরু হতে যাচ্ছে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ। এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ নারী দলও। আসন্ন আসরের প্রস্তুতি ম্যাচগুলোর সূচি ইতোমধ্যে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বকাপে অংশগ্রহণকারী আটটি দলই প্রস্তুতি ম্যাচ খেলবে, যা অনুষ্ঠিত হবে ২৫, ২৭ ও ২৮ সেপ্টেম্বর।

    এদিকে, আলোচনায় বাংলাদেশের আম্পায়ার সাথিরা জাকির জেসি। এই নারী আম্পায়ারকে প্রথমবারের মতো বিশ্বকাপের ম্যাচেও আম্পায়ারিং করতে দেখা যেতে পারে। যদিও বিষয়টি নিয়ে আইসিসি থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। প্রকাশিত হয়নি আম্পায়ার বা ম্যাচ রেফারিদের তালিকা। তবে যতদূর জানা গেছে, এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো দেখা যাবে জেসিকে!

    বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু অবশ্য জেসিকে নিয়ে আশাবাদী। তিনি ঢাকা পোস্টকে বলেন, ‘জেসি অনেকদিন ধরে ভালো করছে। সব জায়গায় সে আম্পায়ারিং করছে, প্রমাণও করেছে নিজেকে। তাকে নিয়ে কিন্তু কোনো ভুলের অভিযোগ নেই। সুতরাং আমি আশাবাদী তাকে বিশ্বকাপে দেখা যাওয়া নিয়ে।’

    অন্যদিকে, বাংলাদেশ নারী দল প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৭ সেপ্টেম্বর নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা জাতীয় দলের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা। তবে মাঝের এই সময়ে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না বাংলাদেশের মেয়েরা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ