বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • জয়ের মিশনে আজ লাওসের মুখোমুখি আফিদারা

    জয়ের মিশনে আজ লাওসের মুখোমুখি আফিদারা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এএফসি অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে আজ (বুধবার, ৬ জুলাই) মাঠে নামছে বাংলাদেশ নারী দল। বাছাইয়ের ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসের মুখোমুখি হবে আফিদা খাতুনরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৬টায়।

    এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দক্ষিণ কোরিয়া (১৯তম), স্বাগতিক লাওস (১০৭তম) এবং তুলনামূলক দুর্বল দল পূর্ব তিমুর। ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে ১২৮তম অবস্থানে।

    তবে কাগজে-কলমের হিসাব ছাপিয়ে মাঠে ভালো পারফরম্যান্স দেখাতে চায় বাংলাদেশ। সম্প্রতি মিয়ানমার ও বাহরাইনের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসী আফিদারা এবার বাছাই পর্বেও চমক দেখাতে চায়।

    ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী ছিলেন দলনেতা ও কোচ। অধিনায়ক আফিদা খন্দকার বলেন, আমরা এখানে এসেছি এশিয়ান কাপে জায়গা পাওয়ার জন্য। প্রতিটি ম্যাচে ভালো খেলার সর্বোচ্চ চেষ্টা করব।

    বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার বলেন, টানা খেলার কারণে ফুটবলাররা কিছুটা ক্লান্ত। তবে তাদের সতেজ রাখার পরিকল্পনা নিয়েছি। মেয়েরা প্রস্তুত, আমরা জয় নিয়েই মাঠ ছাড়তে চাই।

    গত এক মাসে সিনিয়র ও বয়সভিত্তিক দল মিলিয়ে টানা তিনটি টুর্নামেন্ট খেলেছেন বেশ কয়েকজন ফুটবলার। ক্লান্তির ছাপ থাকলেও আজ পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে চায় বাংলাদেশ।

    এখন পর্যন্ত অনূর্ধ্ব-২০ পর্যায়ে এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ হয়নি বাংলাদেশের। তবে অনূর্ধ্ব-১৬ দল দুইবার মূল পর্বে খেলেছে। তাই কোচ বাটলারের কাছে এই টুর্নামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, “সিনিয়র দল ইতোমধ্যে এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে। এবার আমাদের বয়সভিত্তিক দলের উন্নতির জায়গা বোঝার ভালো সুযোগ এটি।”

    বাংলাদেশের নারী ফুটবলে নতুন অধ্যায় যোগ করতে আজ লাওসের বিপক্ষে জয়টাই সবচেয়ে বড় লক্ষ্য আফিদাদের।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ