বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ফিফার বিরুদ্ধে এক লাখ ফুটবলারের নজিরবিহীন আইনি লড়াই

    ফিফার বিরুদ্ধে এক লাখ ফুটবলারের নজিরবিহীন আইনি লড়াই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বর্তমানে এক নজিরবিহীন আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। ইউরোপের বর্তমান ও সাবেক প্রায় এক লাখ পেশাদার ফুটবলার ফিফার বিরুদ্ধে বহু বিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দাবি করেছেন।

    এই অভূতপূর্ব উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে নেদারল্যান্ডসভিত্তিক সংগঠন ‘জাস্টিস ফর প্লেয়ার্স’, যারা দাবি করছে, ফুটবলারদের অধিকার এবং স্বাস্থ্যগত নিরাপত্তা উপেক্ষা করে দীর্ঘদিন ধরে ফিফা বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করে আসছে।

    সংগঠনটির পরিচালনা পর্ষদে রয়েছেন ইংল্যান্ড জাতীয় দলের সাবেক সহকারী কোচ ফ্রাঙ্কো বালদিনি। তারা মনে করেন, খেলোয়াড়দের অনুমতি বা মতামত ছাড়াই ক্রীড়া সূচি নির্ধারণ ও অতিরিক্ত খেলার চাপ আরোপ করে ফিফা খেলোয়াড়দের স্বাস্থ্য হুমকির মুখে ফেলছে।

    এই আইনি পদক্ষেপের বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান, যা ইতোমধ্যেই আন্তর্জাতিক ফুটবল মহলে আলোচনার ঝড় তুলেছে।

    ২০২৪ সালে ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস (সিজেইইউ) রায় দিয়েছিল যে, ফিফার প্রচলিত ট্রান্সফার নিয়ম ইউরোপীয় প্রতিযোগিতা আইন ও শ্রমিকদের স্বাধীন চলাচলের অধিকারের পরিপন্থী। এ রায়ের ভিত্তিতে এখন ফিফার পাশাপাশি ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও ডেনমার্কের ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর বিরুদ্ধেও ক্লাস অ্যাকশন মামলা দায়ের করা হচ্ছে।

    জাস্টিস ফর প্লেয়ার্স দাবি করছে, ২০০২ সাল থেকে বর্তমান পর্যন্ত যেসব খেলোয়াড় ফিফার ‘অবৈধ’ ট্রান্সফার নিয়মের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ক্ষতিপূরণ দেয়া হোক। স্বাধীনভাবে পরিচালিত অর্থনৈতিক বিশ্লেষণ সংস্থা কম্পাস লেক্সিকন জানায়, এসব খেলোয়াড় গড়ে ৮% বেশি আয় করতে পারতেন যদি এসব নিয়ম না থাকত। এই ভিত্তিতে দাবির পরিমাণ দাঁড়াতে পারে বহু বিলিয়ন পাউন্ডে।

    মামলাটি নেদারল্যান্ডসের মিডেন নেদারল্যান্ড জেলা আদালতে দায়ের করা হচ্ছে। ডাচ আইন অনুসারে, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যে কাজ করা যেকোনো ব্যক্তি এ ধরনের দাবি করতে পারেন, ফলে মামলার আওতা অনেক বিস্তৃত।

    এই আইনি যুদ্ধের সূচনা হয়েছিল চেলসি ও ফ্রান্সের সাবেক মিডফিল্ডার লাসানা দিয়ারার ঘটনা থেকে। ২০১৬ সালে তিনি বেলজিয়ান ক্লাব শারলোয়ে-তে যোগ দিতে চাইলেও, ২০১৪ সালে রাশিয়ার ক্লাব লোকোমোটিভ মস্কোর সঙ্গে চুক্তিভঙ্গের কারণে ফিফা তাকে আন্তর্জাতিক ট্রান্সফার সার্টিফিকেট (আইটিসি) দেয়নি। উপরন্তু, তাকে ১০.৫ মিলিয়ন জরিমানা ও ১৫ মাসের নিষেধাজ্ঞা দেয়া হয়। পরে ইউরোপীয় আদালতে মামলা করে তিনি রায় জিতে যান।

    এখনও পর্যন্ত ফিফার পক্ষ থেকে এই ব্যাপারে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। যদিও তারা নিয়মে কিছু সংশোধন এনেছে, তবে আন্তর্জাতিক ফুটবলারদের সংগঠন ফিফপ্রো এখনো তা পুরোপুরি মেনে নেয়নি।

    ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনকে (এফএ) এখনও মামলায় অন্তর্ভুক্ত করা হয়নি, তবে তাদের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে এবং ভবিষ্যতে তাদেরও তালিকাভুক্ত করা হতে পারে।

    এই মামলায় নেতৃত্ব দিচ্ছেন প্রখ্যাত আইনজীবী জ্যাঁ-লুই দ্যুপঁ, যিনি ১৯৯৫ সালের ঐতিহাসিক বসম্যান কেস-এ জয়লাভ করেছিলেন। সেই মামলার পর ইউরোপীয় ফুটবলে খেলোয়াড়দের ফ্রি ট্রান্সফারের পথ উন্মুক্ত হয়েছিল। এবারও তেমন একটি বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ