বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • তামিমের কোয়াব নির্বাচন নিয়ে মুখরিত ক্রিকেট অঙ্গন

    তামিমের কোয়াব নির্বাচন নিয়ে মুখরিত ক্রিকেট অঙ্গন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের পেশাদার ক্রিকেটারদের সংগঠন ‘ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (কোয়াব)-এর নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৪ সেপ্টেম্বর। নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই ক্রিকেট অঙ্গনে জোর গুঞ্জন—জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবার প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

    যদিও এ বিষয়ে তামিম ইকবাল আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি, তবে ঘনিষ্ঠ মহল বলছে, তিনি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ইতিবাচক ভাবছেন। কোয়াব নির্বাচনে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।

    তবে এ বিষয়ে তামিম এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। সোমবার (৪ আগস্ট) বিসিবি কার্যালয়ে কোয়াবের অ্যাডহক কমিটির বৈঠক শেষে এ নির্বাচন নিয়ে কথা বলেন তার সাবেক সতীর্থ মোহাম্মদ মিঠুন।

    তিনি বলেন, “আপনাদের এখন নির্দিষ্ট করে কোনো নাম বলতে পারব না। আমাদের মধ্যে আলোচনা চলছে। আমরা এমন একজন নেতাকে চাই, যিনি ক্রিকেটারদের স্বার্থে কাজ করবেন। ব্যক্তিস্বার্থ নয়, সবাইকে নিয়ে চলার মতো নেতা দরকার।”

    জেলা পর্যায়ের লিগগুলো বন্ধ থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মিঠুন আরও বলেন, “জেলা লিগ হচ্ছে না, এটা কোয়াবের বড় ব্যর্থতা। যদি জেলায় কোয়াবের শক্ত ইউনিট থাকত, তাহলে তারা জেলা কমিশনার বা ক্রীড়া কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে খেলার আয়োজন করতে পারত।”

    এ সময় তিনি নিশ্চিত করেন যে, তামিম বৈঠকে উপস্থিত ছিলেন না। “নির্বাচন উন্মুক্ত। আমি যাকে যোগ্য মনে করব, তাকেই ভোট দেব। তামিম আজকের বৈঠকে ছিলেন না।”

    এর আগে চলতি বছরের মার্চে কোয়াবের পুরনো কমিটি ভেঙে দিয়ে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। সেই কমিটি বিভিন্ন ধাপে বৈঠক করে নির্বাচনের রূপরেখা তৈরি করেছে।

    বৈঠকে জানানো হয়, নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের কমিশন গঠন করা হয়েছে। কমিশনের নেতৃত্বে থাকছেন বিসিবি পরিচালক ও মিডিয়া/আম্পায়ার্স বিভাগের চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। অন্য দুই সদস্য হলেন—সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং বিসিবির এমআইএস ম্যানেজার নাসির উদ্দিন নাসু।

    এই নিয়ে মিঠুন বলেন, “এখন আর কোয়াব শুধু একজন ব্যক্তির ওপর নির্ভরশীল থাকবে না। বর্তমান ক্রিকেটাররাও এবার সক্রিয়ভাবে যুক্ত থাকছে। ক্রিকেট আমাদের, তাই ভবিষ্যৎ নিয়েও আমাদেরই ভাবতে হবে।” 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ