বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • আর্জেন্টিনার হয়ে ‘বিদায় ম্যাচে’ খেলা নিয়ে সংশয়ে মেসি

    আর্জেন্টিনার হয়ে ‘বিদায় ম্যাচে’ খেলা নিয়ে সংশয়ে মেসি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লিগস কাপে নেকাক্সার বিপক্ষে ম্যাচে মাত্র ১২ মিনিট খেলেই মাঠ ছাড়েন লিওনেল মেসি। চোটের কারণে বাধ্য হয়ে খেলা থামান এই আর্জেন্টাইন তারকা। ইনজুরির ধরন এখনও স্পষ্টভাবে জানা না গেলেও, সমর্থকদের মনে তৈরি হয়েছে শঙ্কা—এই কি তবে তার ঘরের মাঠে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ?

    কতদিন মাঠের বাইরে থাকতে হবে, তা নিয়ে এখনো আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। তবে আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তাকে না পাওয়ার সম্ভাবনা ভক্তদের কষ্ট দিচ্ছে।

    মেসি চোট পাওয়ার পর বেশির ভাগ সংবাদমাধ্যম জানিয়েছিল, মেসিকে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হতে পারে। এমনকি লিগস কাপের বাকি সময় তাকে না-ও পাওয়া যেতে পারে। তবে ইন্টার মায়ামি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ডান পায়ের মাংসপেশিতে ছোটখাটো চোট পেয়েছেন মেসি। এটুকু পড়ে মেসির ভক্তরা প্রশান্তি পেতে পারেন।মেসির চোট প্রসঙ্গে মুখ খুলল ইন্টার মায়ামি

    আবার মেসির ভক্তরা দুশ্চিন্তায় পড়তে পারেন অন্য কারণে। আর্জেন্টাইন কিংবদন্তি চোট থেকে কবে সেরে উঠতে পারেন, কবে মাঠে ফিরতে পারেন- সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি মায়ামি। সংবাদ বিজ্ঞপ্তিতে শুধু এতটুকু বলা হয়েছে, ‘মেসির মেডিকেল ছাড়পত্র নির্ভর করছে চিকিৎসাগত দিক থেকে তার উন্নতি এবং তার সাড়া দেওয়ার ওপর।’

    এদিকে সেপ্টেম্বরে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে আর্জেন্টিনার। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ৫ সেপ্টেম্বর, প্রতিপক্ষ ভেনেজুয়েলা। অর্থাৎ, আজ থেকে ঠিক এক মাস পরই জাতীয় দলের হয়ে মাঠে নামতে হবে মেসিকে। সে ম্যাচের পর চার দিন বিরতি দিয়ে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

    Lionel Messi's 17-year World 11 run comes to an end - FIFPRO World Players'  Union

    আর্জেন্টিনার খেলাধুলাভিত্তিক সাময়িকী এল গ্রাফিকো জাতীয় দলের এই ম্যাচ ঘিরে মেসিকে নিয়ে দুশ্চিন্তার একটি প্রশ্ন তুলেছে। মেসির চোট নিয়ে মায়ামি বিবৃতি দেওয়ার পর সংবাদমাধ্যমগুলোর ধারণা, লিগস কাপ ও মেজর লিগ সকার (এমএলএস) মিলিয়ে মেসিকে আগামী দুটি ম্যাচে মাঠে না-ও দেখা যেতে পারে।

    আগামী বুধবার লিগস কাপে পুমার বিপক্ষে এবং এমএলএসে ১০ আগস্ট অরল্যান্ডোর বিপক্ষে ম্যাচ খেলবে মায়ামি। এরপর প্রায় এক সপ্তাহের বিশ্রাম আছে দলটির সূচিতে। মেসি এ সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠতে না পারলে তখন যে প্রশ্ন অবশ্যই উঠবে- আর্জেন্টিনার হয়ে ঘরের মাঠে ক্যারিয়ারের সম্ভাব্য শেষ ম্যাচ কি খেলতে পারবেন মেসি?
    এই প্রশ্ন ওঠার কারণ, সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার যে দুটি ম্যাচ আছে, তার মধ্যে ভেনেজুয়েলার বিপক্ষে প্রথমটি অনুষ্ঠিত হবে বুয়েনস এইরেসে। ইকুয়েডরের বিপক্ষে পরের ম্যাচটি অনুষ্ঠিত হবে স্বাগতিকদের শহর গুয়াইয়াকিলে। এরপর আর্জেন্টিনা জাতীয় দলের সূচিতে পরবর্তী প্রতিযোগিতামূলক ম্যাচ রয়েছে আগামী বছরের মার্চে। স্পেনের বিপক্ষে ‘ফিনালিসিমা।’

    কনমেবল এই ম্যাচের সূচি মার্চে ঠিক করলেও এখনো দিন-তারিখ ঠিক করেনি। তবে ম্যাচের সম্ভাব্য ভেন্যু হিসেবে ভাবা হচ্ছে মেক্সিকো সিটিকে। এরপরই ২০২৬ বিশ্বকাপে খেলতে নামবে আর্জেন্টিনা, যেটা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয়।

    অনেকেরই ধারণা, ৩৮ বছর বয়সী মেসি ২০২৬ বিশ্বকাপে খেলেই জাতীয় দলের ক্যারিয়ারে ইতি টানবেন। এ ধারণা এবং আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচের বর্তমান সূচি অনুযায়ী, বুয়েনস এইরেসে আগামী ৫ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি ঘরের মাঠে জাতীয় দলের হয়ে মেসির সম্ভাব্য শেষ ম্যাচ। আর তাই প্রশ্ন উঠেছে, বর্তমান চোট থেকে সময়মতো সেরে উঠতে না পারলে মেসি ওই ম্যাচে খেলতে পারবেন তো?

    আর্জেন্টিনা এরই মধ্যে বাছাইপর্ব থেকে ২০২৬ বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করেছে। কিন্তু মেসির জন্য ভেনেজুয়েলা ম্যাচের গুরুত্ব তো অন্য কারণে- ২০২৬ বিশ্বকাপে উড়াল দেওয়ার আগে ঘরের দর্শকদের বিদায় বলে দেওয়া। তবে এমনও হতে পারে, আর্জেন্টিনা এ সময়ের মধ্যে প্রীতি ম্যাচও আয়োজন করতে পারে। কিংবা বিশ্বকাপের আগেও প্রীতি ম্যাচ খেলতে পারে, সেটা অন্য হিসাব।

    আপাতত ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটিই আর্জেন্টিনার জার্সিতে হতে পারে ঘরের মাঠে মেসির শেষ প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ। আর সেই ম্যাচে খেলতে চাইলে মেসির দ্রুত সুস্থ হয়ে ওঠার বিকল্প নেই। ভক্তদের চাওয়াও তাই এটাই। প্রিয় তারকাকে আরও একবার নিজ দেশের মাঠে দেখার সুযোগ অবশ্যই হারাতে চাইবেন না আর্জেন্টাইনরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ