মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • অসাধারণ স্বাদের ডার্ক চকোলেট ফাজ ব্রাউনি

    অসাধারণ স্বাদের ডার্ক চকোলেট ফাজ ব্রাউনি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চকোলেট প্রেমীদের জন্য ডার্ক চকোলেট ফাজ ব্রাউনি এক স্বর্গীয় উপহার! সমৃদ্ধ ডার্ক চকোলেট, নরম ও চুইয়ে পড়া টেক্সচার, আর সঠিক মাত্রার মিষ্টতা এই ব্রাউনিকে করে তোলে একেবারে অনন্য। এটি এমন এক ধরনের ডেসার্ট যা আপনি কফির সঙ্গে, আইসক্রিমের পাশে, কিংবা একা একটুকরো খেয়েই উপভোগ করতে পারেন। সহজ উপকরণে তৈরি হলেও এর স্বাদ একেবারে প্রফেশনাল বেকারির মতো! চলুন দেখে নিই এই চকলেটি জাদুর রেসিপি।

    উপকরণ:

    • ময়দা 1/4 কাপ
    • কোকো পাউডার 1.5 টেবিল চামচ
    • ডিম 1 পিস
    • চিনি 1/4 কাপ
    • চকোলেট ইমালসন 3-4 ফোঁটা
    • চকোলেট 100 গ্রাম বা 1/2 কাপ
    • বাটার ৫০ গ্রাম বা 1/4 কাপ
    • কফি ১/৪চা.চামচ

    প্রস্তুত প্রনালী:

    ১. গরম পানির পাত্রের উপর একটা বাটি রেখে তাতে চকলেট, বাটার, এবং কফি মেল্ট করে নিবো। এই মিশ্রণ টা গরম ই থাকতে হবে।

    ২. ডিম চিনি একসাথে বিট করে চিনি গলিয়ে নিবো। চিনি গলে গেলে ইমালশন এড করবো। এখন এর মধ্যে বাটার আর চকলেট এর মিশ্রণ টা গরম অবস্থায় মিশিয়ে নিবো।

    ৩. ময়দা, কোকো পাউডার চেলে লিকুইড মিশ্রণ এর সাথে মিশিয়ে নিবো। এই ব্রাউনীতে বেকিং পাউডার যাবেনা ভুলেও।

    ৪. স্কয়ার ৫" মোল্ড এ নিয়ে ১৭০°প্রি-হিটেড ওভেনে ৩০ মিনিট বেক করে নিবো।

    ৫. ৩০ মিনিট পর কেক টেস্টার দিয়ে চেক করবো, টেস্টার এ চকলেট লেগে থাকলে বুঝতে পারবেন পারফেক্ট হয়েছে।

    ডার্ক চকোলেট ফাজ ব্রাউনি শুধু একটি মিষ্টান্ন নয়, এটি একটি অনুভব—এক কামড়েই মন ভালো হয়ে যায়। গরম গরম খেলে যেমন অসাধারণ লাগে, তেমনি ঠান্ডা করে আইসক্রিম বা একটু চকলেট সসের সঙ্গে পরিবেশন করলে তা হয়ে ওঠে রেস্টুরেন্ট-মানের একটি ডেসার্ট। চা বা কফির সঙ্গে সন্ধ্যার নাশতা, কিংবা কোনো বিশেষ উপলক্ষে মেহমানদের মুগ্ধ করতে এই ব্রাউনি হতে পারে আপনার গোপন অস্ত্র। আশা করি, এই রেসিপি আপনার ঘরে আনন্দ আর মিষ্টতা নিয়ে আসবে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ