মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • চকলেট-কফির প্রেমে হিমশীতল স্বাদ

    চকলেট-কফির প্রেমে হিমশীতল স্বাদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যারা একসাথে চকলেটের মোলায়েম স্বাদ আর কফির দারুণ তেজ খুঁজছেন, তাদের জন্য কফি আইসক্রিম উইথ চকলেট হতে পারে একদম পারফেক্ট ডেজার্ট। এই আইসক্রিমে ঠান্ডা ও ক্রিমি টেক্সচারের সঙ্গে মিশে থাকে কফির উজ্জ্বলতা ও চকলেটের গভীরতা—যা একসাথে এনে দেয় চমৎকার তৃপ্তি। গরম দিনে হোক বা ডিনারের পর কিছু মিষ্টি মুহূর্ত, এই ডেজার্ট হয়ে উঠতে পারে আপনার প্রিয় পছন্দ।

    উপকরণ : তরল দুধ ২ কাপ

    • লিকুইড গ্লুকোজ ১ টেবিল চামচ
    • চিনি ১/২ কাপ।
    • হুইপড ক্রিম ১/২ কাপ।
    • কফি ইমালশান ১/৪ চা.চামচ
    • ইন্সট্যান্ট কফি ১ টেবিল চামচ।
    • মিল্ক চকলেট ২৫০ গ্রাম
    • বাদাম কুচি পরিমাণ মত।

    প্রস্তুত প্রনালী: প্রথমে দুধ জ্বাল করে নিব। তারপর চিনি মেশাবো। কফি মেশাবো। চিনি গলে গেলে লিকুইড গ্লুকোজ দিয়ে নামিয়ে নিব।ঠান্ডা করে নিব। এবার হুইপড ক্রিম বিট করে মিশ্রনটা মেশাবো। কফি ইমালশান মেশাবো। । একটা স্কয়ার সাইজের ট্রেতে করে রেখে দিব১২ ঘন্টার জন্য। ১২ ঘন্টা পর চকলেট মেল্ট করে নিব। এবার আইসক্রিম লম্বা লম্বি ভাবে কেটে নিব। চকলেট ঠান্ডা করে নিব। চকলেটে কাঠির সাহায্য ডুবিয়ে নিব। উপরে বাদাম কুচি এবং চকলেট চিপস দিব। আবার ডিপে রাখব ১/২ ঘন্টার জন্য। তারপর নামিয়ে পরিবেশন করব।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ