বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • বসুন্ধরা কিংসের লিগ মিশনে ব্রাজিলিয়ান হাইপ্রোফাইল কোচ

    বসুন্ধরা কিংসের লিগ মিশনে ব্রাজিলিয়ান হাইপ্রোফাইল কোচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নতুন মৌসুমে লিগ শিরোপা পুনরুদ্ধার ও এএফসি চ্যালেঞ্জ লিগে সাফল্যের লক্ষ্যে নতুন কোচ নিয়োগ দিয়েছে দেশের শীর্ষস্থানীয় ক্লাব বসুন্ধরা কিংস। ক্লাবটি এবার আস্থা রেখেছে অভিজ্ঞ ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফারিয়াসের ওপর।

    সার্জিও ফারিয়াস দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ফুটবলে কাজ করে আসছেন। কোরিয়া, সৌদি আরব, ব্রাজিলসহ বিভিন্ন দেশে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে কিংসকে উচ্চতায় নিয়ে যেতে চান তিনি।

    এএফসি চ্যালেঞ্জ লিগে অংশ নিতে ক্লাবগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে স্কোয়াড ও কোচ নিবন্ধন করতে হয়। সে অনুযায়ী, সোমবার (শেষ তারিখ) বসুন্ধরা কিংস এএফসি পোর্টালে কোচ হিসেবে ফারিয়াসের নাম চূড়ান্তভাবে জমা দিয়েছে।

    নতুন কোচের অধীনে কিংস কেমন পারফর্ম করে, এখন সেটাই দেখার বিষয়।

    সার্জিও ফারিয়াসের আগমনের পাশাপাশি বিদেশি লিগের খেলোয়াড় নিয়েও পরিবর্তন এনেছে কিংস। ফরোয়ার্ড কিউবা মিচেলকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের জন্য নিবন্ধন করেছে তারা। ক্লাব সভাপতি জানিয়েছেন, ‘মিচেল কিংসের হয়ে খেলবে। তিন-চার দিনের মধ্যেই সে ঢাকায় আসছে।

    ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডের সঙ্গে থাকলেও নিয়মিত খেলার সুযোগ না পাওয়া মিচেল এবার প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ায় খেলবেন।

    ২০১৮ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে অভিষেকের পর থেকে টানা পাঁচ বছর স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোনের অধীনে খেলে কিংস। তার বিদায়ের পর রোমানিয়ার ভ্যালেরি তিতে দায়িত্ব নেন। যদিও তার অধীনে কিংস ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ জিতলেও লিগ ও এএফসি চ্যালেঞ্জ লিগে প্রত্যাশা পূরণ হয়নি।

    ফলে কোচিং প্যানেলে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নেয় ক্লাবটি। কয়েক মাস ধরে বিভিন্ন দেশের কোচের সঙ্গে যোগাযোগের পর অবশেষে ফারিয়াসের ওপর আস্থা রেখেছে কিংস।

    সার্জিও ফারিয়াসের কোচিং ক্যারিয়ার বেশ বর্ণিল। কুয়েত, কাতার, মিসর, থাইল্যান্ড, চীন, সৌদি আরব ও দক্ষিণ কোরিয়ার ক্লাব ফুটবলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। ২০০৯ সালে দক্ষিণ কোরিয়ান ক্লাব পোহাং স্টিলার্সকে এএফসি চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন তিনি।

    ব্রাজিলের অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ দলেও কোচিং করিয়েছেন। ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোসের যুবদলও তার কোচিংয়ে গড়া।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ