বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটের মৃত্যু সংবাদ

    ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটের মৃত্যু সংবাদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের রাজস্থান রাজ্যের চুরু জেলায় বুধবার (৯ জুলাই) সকালেই একটি ভারতীয় বিমান বাহিনীর জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এনডিটিভি ও এএনআই সূত্রে পাওয়া খবর অনুযায়ী, রতনগড় জেলার ভানুদা গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে।

    বিমান বিধ্বস্ত হওয়ার পর ধ্বংসাবশেষে আগুন লেগে যায়। প্রাথমিক রিপোর্টে জানা গেছে, এ দুর্ঘটনায় বিমানের পাইলট নিহত হয়েছেন। প্রতিরক্ষা বিভাগের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং তদন্ত চলছে।

    প্রতিরক্ষা সূত্রের বরাতে জানানো হয়েছে, রতনগড় জেলার ভানুদা গ্রামের কাছে বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনার পর বিমানটির ধ্বংসাবশেষে আগুন ধরে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, এ ঘটনায় বিমানের পাইলট নিহত হয়েছেন।

    তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়, যুদ্ধবিমানটি কোনো সামরিক অভিযানে অংশ নিচ্ছিল কি না, নাকি এটি ছিল প্রশিক্ষণ উড়ান। রাজস্থানে বিমান বাহিনীর একাধিক ঘাঁটি রয়েছে, যার মধ্যে যোধপুর ও বিকানের উল্লেখযোগ্য।

    এর আগেও চলতি বছরের এপ্রিল মাসে গুজরাটের জামনগরের কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি জাগুয়ার বিধ্বস্ত হয়েছিল। পুনরায় এমন দুর্ঘটনায় বিমান বাহিনীর নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন