শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১২ বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশেও সতর্কতা জারি আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: স্পিকার পাঁচ বছরের বেশি সময় পর মা অং সান সু চির সঙ্গে কথা বললেন ছেলে হোম ডেলিভারিতে মাদক, ঝুঁকিতে তরুণ প্রজন্ম সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি ফিরলেন সাজেকে আটকে পড়া পর্যটকেরা আরব আমিরাতে বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব চোরাই ও ক্লোন ফোন বন্ধে দুই ধাপে এনইআইআর চালুর পরিকল্পনা বিটিআরসির বুকে ব্যথা নিয়ে সিসিইউতে ভর্তি মন্ত্রী মঈন খান এআই ও আধুনিক নিউজরুম কৌশলে দক্ষতা বাড়াতে খুলনায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ

    তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্যেও তৈরি পোশাক (RMG) রপ্তানিতে বিশ্ববাজারে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।

    বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) সম্প্রতি প্রকাশিত ‘World Trade Statistics: Key Insights and Trends in 2024’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। চলতি মাসে সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, একক দেশ হিসেবে পোশাক রপ্তানিতে চীন প্রথম এবং বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনাম।

    প্রতিবেদনে জানানো হয়, ২০২৩ সালে বৈশ্বিক পণ্য ও সেবা বাণিজ্য ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩১.৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে।

    বাংলাদেশ টানা দ্বিতীয় বছরের মতো প্রায় ৩৮ বিলিয়ন ডলারের ঘরে পোশাক রপ্তানি আয় ধরে রাখতে সক্ষম হয়েছে। ২০২৩ সালে দেশের তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৩৮.৪৮ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ০.২১ শতাংশ প্রবৃদ্ধি।

    তবে সামান্য এই প্রবৃদ্ধির বিপরীতে বাজার হিস্যায় কিছুটা হ্রাস লক্ষ্য করা গেছে। ২০২২ সালে যেখানে বাংলাদেশের বাজার হিস্যা ছিল ৭.৩৮ শতাংশ, ২০২৩ সালে তা কমে দাঁড়িয়েছে ৬.৯০ শতাংশ।

    বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক সংকট, কাঁচামালের দাম ওঠানামা, এবং ক্রেতাদের সংযত ব্যয়ের প্রভাব বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধিতে বাধা সৃষ্টি করেছে।

    তবে বৈশ্বিক প্রতিযোগিতায় দ্বিতীয় অবস্থান ধরে রাখা বাংলাদেশের পোশাক খাতের স্থিতিশীলতা এবং সক্ষমতার প্রমাণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন