বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ হাসানের ছোবলে অস্ট্রেলিয়া বিধ্বস্ত, ডারউইনে রূপকথার শুরু সওজের গাড়িচালকের স্ত্রীর প্রতিষ্ঠানের নামে দেড় কোটি টাকার কাজ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র দাখিল লঘুচাপের প্রভাবে ৪ বন্দরে ৩ নম্বর সতর্কতা শিশুর শরীরে নীলচে দাগ, ভয় পাওয়ার কিছু আছে কি? ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের মূল আয়োজনে থাকবেন প্রধানমন্ত্রী আরও ১২ জেলায় ই-বেইলবন্ড, ২৮ জেলায় চালু হলো ডিজিটাল জামিন ব্যবস্থা ইরাকের মাটি ব্যবহার করে হামলা চালাতে দেওয়া হবে না: জাইদি
  • বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা শুল্ক আলোচনা আজ

    বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা শুল্ক আলোচনা আজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক শুল্ক চুক্তি (অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্যারিফ) নিয়ে দ্বিতীয় দফার আলোচনা বুধবার (৯ জুলাই) শুরু হবে। বুধবার থেকে শুরু হয়ে শুক্রবার (১১ জুলাই) পর্যন্ত ওয়াশিংটনে এ আলোচনা হবে। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) দফতর এ আলোচনায় অংশগ্রহণের জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে।

    বুধবার (৯ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

    এর আগে ৭ জুলাই প্রেসিডেন্ট ট্রাম্প ১৪টি দেশের নেতাদের কাছে পাঠানো চিঠির পর বাংলাদেশই প্রথম দেশগুলোর একটি, যারা আলোচনায় পুনরায় অংশ নিচ্ছে।

    প্রেস সচিব শফিকুল আলম জানান, বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি ওয়াশিংটন ডিসিতে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেবেন, আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ঢাকা থেকে ভার্চুয়ালি যোগ দেবেন। বাণিজ্য সচিব ও একজন অতিরিক্ত সচিবসহ সিনিয়র কর্মকর্তারা আলোচনায় যোগ দিতে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন।

    বাংলাদেশ আশা করছে, ২৭ জুন অনুষ্ঠিত প্রথম দফার ফলপ্রসূ আলোচনার ভিত্তিতে অগ্রগতি আরও এগিয়ে নিয়ে গিয়ে দ্রুত চুক্তিটি সম্পন্ন করা যাবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ