শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • বিজিবি'র ফেনীতে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

    বিজিবি'র ফেনীতে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীর পরশুরাম উপজেলার চিতলিয়া ইউনিয়নের মধ্যম ধনীকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ২০০ জন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    আজ ৯ জুলাই সন্ধ্যা ৭টায় বিজিবির কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ রেজাউল কবির এর উপস্থিতিতে ফেনী ব্যাটালিয়ন-৪ (বিজিবি) কর্তৃক বন্যার্তদের মাঝে ২০০ প্যাকেট প্রস্তুতকৃত খাবার (খিচুড়ি, ডিম ভুনা, সবজি, ডাল ও বোতলজাত সীমান্ত পানি) বিতরণ করা হয়।

     

    খাদ্য বিতরণ কার্যক্রমে ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন, সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, পরশুরাম ও গুথুমা বিওপির কমান্ডারগণ, পরশুরাম থানার ওসি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

     

    উল্লেখ্য, ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় প্রায় ১৪টি পয়েন্টে নদী প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবনের সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটে বিজিবি‌ সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দুর্যোগকালীন মানবিক সহায়তায়ও অগ্রণী ভূমিকা রেখে চলেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন