বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • বন্যার কারণে ৩ বোর্ডের আজকের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত

    বন্যার কারণে ৩ বোর্ডের আজকের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতির অবনতির কারণে আজ বৃহস্পতিবার (১০ জুলাই) কুমিল্লা, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

    পরীক্ষা স্থগিতের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে জানানো হয়, অনেক এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে এবং যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে। পরীক্ষার্থীদের নিরাপত্তা ও যাতায়াতের দুর্ভোগ বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী পরীক্ষার সময়সূচি শিগগিরই জানানো হবে।

    তিন বোর্ডের একযোগে পরীক্ষার স্থগিতাদেশে সারা দেশের লাখো পরীক্ষার্থীকে অপেক্ষায় থাকতে হচ্ছে। তবে বোর্ডগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র ১০ জুলাইয়ের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। পরবর্তী পরীক্ষাগুলো পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

    স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি খুব শিগগিরই সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার্থীদের নিয়মিত নিজ নিজ প্রতিষ্ঠান ও বোর্ডের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

    কুমিল্লা বোর্ড: প্লাবনে স্থগিত পরীক্ষা

    ভারী বর্ষণ ও উজান থেকে আসা ঢলের ফলে ফেনী ও নোয়াখালীর বিভিন্ন এলাকায় প্লাবনের কারণে কুমিল্লা শিক্ষা বোর্ড বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে। বোর্ড জানিয়েছে, আগামী ১৩ জুলাই থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি চলবে।

    মাদ্রাসা বোর্ড: সারা দেশে স্থগিত আলিম পরীক্ষা

    মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘আমাদের পরীক্ষা সারা দেশে একযোগে একই প্রশ্নে অনুষ্ঠিত হয়। তাই কোনো এলাকায় সমস্যা দেখা দিলে আংশিকভাবে পরীক্ষা নেওয়ার সুযোগ থাকে না। সে কারণেই সারাদেশেই ১০ জুলাইয়ের আলিম পরীক্ষা স্থগিত করতে হয়েছে।’

    কারিগরি বোর্ড: ভোকেশনালসহ সব পরীক্ষা বন্ধ

    বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডও একই কারণে আজকের সব পরীক্ষা স্থগিত করেছে। বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর জানান, ‘ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, এইচএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (বিএম) পরীক্ষাগুলো একই প্রশ্নে একযোগে নেওয়া হয়। দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রতিকূল আবহাওয়া ও যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে সারাদেশেই পরীক্ষা স্থগিত করা হয়েছে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন