বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • রোজার আগেই জাতীয় নির্বাচন হতে পারে: প্রেসসচিব

    রোজার আগেই জাতীয় নির্বাচন হতে পারে: প্রেসসচিব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সংস্কারসহ সব প্রস্তুতি সম্পন্ন হলে আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

    বুধবার (৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

    প্রেসসচিব জানান, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। নির্বাচনকে সুষ্ঠু ও সুশৃঙ্খল করতে তিনি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন।

    শফিকুল আলম আরও জানান, নির্বাচন পরিচালনায় ৮ লাখ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। এদের সবাইকে ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।

    তিনি আরও বলেন, “১৮ থেকে ৩২ বছর বয়সী তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ রাখার সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে।”

    সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও সহিংসতামুক্ত নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার প্রশাসনিক ও কারিগরি উভয় প্রস্তুতি জোরদার করছে বলেও জানান প্রেসসচিব।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন