বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • কুড়িগ্রামের চারটি আসনে জামায়াতে ইসলামী’র প্রার্থী ঘোষণা

    কুড়িগ্রামের চারটি  আসনে জামায়াতে ইসলামী’র প্রার্থী ঘোষণা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গন ক্রমেই সরব হয়ে উঠছে। দেশের অন্যান্য জেলার মতো কুড়িগ্রামেও শুরু হয়েছে প্রার্থী নির্বাচনের আনুষ্ঠানিকতা। তারই ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনের জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

    শুক্রবার (৪ জুলাই)  রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত এক জনসভায় আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির কেন্দ্রীয় নেতারা। স্থানীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক জনতা এসময় সেখানে উপস্থিত ছিলেন।

    ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী—

    • কুড়িগ্রাম-১: অধ্যাপক আনোয়ারুল ইসলাম
    • কুড়িগ্রাম-২: অ্যাডভোকেট ইয়াসিন আলী
    • কুড়িগ্রাম-৩: ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী
    • কুড়িগ্রাম-৪: মোস্তাফিজুর রহমান মোস্তাক

    দলীয় নেতারা জানান, আগাম প্রস্তুতির অংশ হিসেবেই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, যাতে করে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদার করা সম্ভব হয়। বক্তারা সরকারের সমালোচনা করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিতের দাবি জানান।

    তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করতেই এমন আগাম ঘোষণা—এমনটিই বলছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন