শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • শাহ আমানত বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটিতে ২ ঘণ্টা ফ্লাইট চলাচল বন্ধ

    শাহ আমানত বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটিতে ২ ঘণ্টা ফ্লাইট চলাচল বন্ধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে হজযাত্রীবাহী একটি বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় প্রায় দুই ঘণ্টা ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল।

    শনিবার (৫ জুলাই) সকালে এই ঘটনা ঘটে।

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবের মদিনা থেকে ৩৮৭ জন হজযাত্রী নিয়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৮ ফ্লাইটটি সকাল ৯টা ৩০ মিনিটে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পর রানওয়ে-২৩ প্রান্তে গিয়ে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, ফলে সেটি সেখানে আটকে পড়ে।

    পরবর্তীতে সংশ্লিষ্ট কারিগরি দল দ্রুত কাজ শুরু করে এবং বেলা ১১টা ২০ মিনিটে বিমানটিকে নিরাপদে রানওয়ে থেকে সরিয়ে অ্যাপ্রোনে নেওয়া হয়।

    এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে বিমানবন্দরের রানওয়েতে প্রায় দুই ঘণ্টা সব ধরনের ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে স্থগিত থাকে। তবে বর্তমানে রানওয়ে স্বাভাবিকভাবে চালু রয়েছে এবং বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন