শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • নির্বাচনকে বিলম্বিত করার জন্য বিভিন্ন ইস্যু তৈরি করা হচ্ছে: খায়ের ভূঁইয়া

    নির্বাচনকে বিলম্বিত করার জন্য বিভিন্ন ইস্যু তৈরি করা হচ্ছে: খায়ের ভূঁইয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, নির্বাচনের পূর্বে নির্বাচনকে বিলম্বিত করার জন্য বা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু তৈরি করা হচ্ছে।

    শনিবার (৫ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুরে বিএনপির প্রতিনিধি নির্বাচন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, একটি দল মেম্বার থেকে এমপি পর্যন্ত মনোনয়ন দিয়ে প্রার্থি ঠিক করে রেখেছে আর অন্যদিকে বলে আমরা সংসদীয় গণতন্ত্র মানি না। এটা হচ্ছে জনগনের সাথে তাদের একটা প্রতারণা। বাংলাদেশে যদি মৌলিক কোনো পরিবর্তন আনতে হয় সেটা সংসদীয় গণতন্ত্রের মধ্যে দিয়ে আনতে হবে।

    তিনি আরো বলেন, নির্বাচনে যারা মেজরিটি ভোটে আসবে, পার্লামেন্টে বসবে, আলোচনা করে সিদ্ধান্ত নেবে। কিন্তু নির্বাচনের পূর্বে এবং নির্বাচনকে বিলম্বিত করার জন্য বা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য আজকে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু তৈরি করা হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্পষ্ট বক্তব্য আমরা সংসদীয় গণতন্ত্রে নির্বাচন চাচ্ছি। যা হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ।

    তাই যতোটুকু সম্ভব সংস্কার কমিশন তাদের সংস্কার কাজ শেষ করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করে প্রক্রিয়াটা শেষ করবে বলে আমরা মনে করি। এজন্য আমরা সরকারকে সহযোগিতা করতে বদ্ধপরিকর।

    এসময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ (ভিপি হারুন), সদর উপজেলা (পশ্চিম) বিএনপির আহবায়ক আবদুল করিম ভূঁইয়া মিজান, সদস্য সচিব কামরুজ্জামান সোহেলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন