সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঠাকুরগাঁওয়ে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন বিয়ে করলেন মরিয়ম নওয়াজের মেয়ে মাহনূর বিনোদন প্রযোজনা প্রতিষ্ঠান খুললেন সাবেক কানাডীয় প্রধানমন্ত্রী ট্রুডো ডিএমপিতে এসি পদমর্যাদার ৩ কর্মকর্তার পদায়ন, একজনের বদলি বাতিল ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে শুধু ১০ পারসেন্ট দিয়েন: আসিফ মাহমুদ ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুর উপসর্গে আরও দুজনের মৃত্যু ফিট শরীরের জন্য প্রতিদিনের ৫ সহজ অভ্যাস মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত
  • মসলা ছাড়াই দারুণ স্বাদ! শিখে নিন পেশোয়ারি গোশতের সহজ রেসিপি

    মসলা ছাড়াই দারুণ স্বাদ! শিখে নিন পেশোয়ারি গোশতের সহজ রেসিপি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মাংস রান্না মানেই নানান মসলা, তবে ব্যতিক্রম এই পদ—পেশোয়ারি গোশত। এতে ঝাঁঝালো মসলার ব্যবহার নেই, তবু স্বাদে একেবারে ভরপুর। সীমিত উপকরণে সহজেই তৈরি করা যায় সুস্বাদু এই খাবারটি। চলুন জেনে নিই কীভাবে—

    যা লাগবে:
    গরু বা খাসির মাংস – ১ কেজি

    ঘি – ১ চামচ

    লবণ – পরিমাণমতো

    আস্ত আলু – কয়েকটি

    কাঁচা মরিচ – ২টি

    ধনেপাতা – পরিমাণমতো

    আদা কুচি – ২ টেবিল চামচ

    টমেটো – ২টি

    গোলমরিচ গুঁড়া – পরিমাণমতো

    পানি – প্রয়োজনমতো

    যেভাবে তৈরি করবেন:
    ১. একটি মোটা তলার হাঁড়িতে মাংস ও সব উপকরণ একসঙ্গে দিন।
    2. ঢেকে চুলায় দিন এবং মাঝেমধ্যে নাড়ুন।
    3. মাংস সেদ্ধ হয়ে নরম হলে নামিয়ে ফেলুন।
    4. ঘন ঝোল তৈরি হলে গরম গরম পরিবেশন করুন।

    পরিবেশন টিপস:
    এই পেশোয়ারি গোশত আপনি রুটি, পরোটা, পোলাও বা খিচুড়ির সঙ্গে খেতে পারেন। মসলা ছাড়াও এই পদে থাকবে মাংসের নিজস্ব স্বাদ ও ঘ্রাণ।

    বিশেষ টিপস:
    এই রান্নায় পেঁয়াজ, রসুন, হলুদ, জিরা ইত্যাদি সাধারণ মসলা না থাকলেও আদা, টমেটো, গোলমরিচ ও ঘি দিয়েই তৈরি হয় এক অনন্য স্বাদ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ