সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বিয়ে করলেন মরিয়ম নওয়াজের মেয়ে মাহনূর বিনোদন প্রযোজনা প্রতিষ্ঠান খুললেন সাবেক কানাডীয় প্রধানমন্ত্রী ট্রুডো ডিএমপিতে এসি পদমর্যাদার ৩ কর্মকর্তার পদায়ন, একজনের বদলি বাতিল ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে শুধু ১০ পারসেন্ট দিয়েন: আসিফ মাহমুদ ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুর উপসর্গে আরও দুজনের মৃত্যু ফিট শরীরের জন্য প্রতিদিনের ৫ সহজ অভ্যাস মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ ছাত্রদলের
  • বিনোদন প্রযোজনা প্রতিষ্ঠান খুললেন সাবেক কানাডীয় প্রধানমন্ত্রী ট্রুডো

    বিনোদন প্রযোজনা প্রতিষ্ঠান খুললেন সাবেক কানাডীয় প্রধানমন্ত্রী ট্রুডো
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাবেক কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ‘হোপ অ্যান্ড হার্ড ওয়ার্ক’ নামে একটি মিডিয়া ও বিনোদন প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেছেন।

    প্রতিষ্ঠানটির নাম ট্রুডোর বহুল ব্যবহৃত একটি রাজনৈতিক স্লোগান থেকে নেওয়া হয়েছে। ২০১৩ সালে লিবারেল পার্টির নেতা হওয়ার পর এবং ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালে বিভিন্ন বক্তব্যে তিনি ‘হোপ অ্যান্ড হার্ড ওয়ার্ক’ (আশা ও কঠোর পরিশ্রম) কথাটি নিয়মিত ব্যবহার করতেন।

    নতুন চালু হওয়া প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, চলচ্চিত্র, টেলিভিশন, অডিও এবং সরাসরি আয়োজনের মাধ্যমে এমন গল্প তুলে ধরা হবে, যা মানুষকে একে অপরকে দেখতে, বুঝতে ও সংযোগ স্থাপনে সহায়তা করবে। মানুষের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া বাড়ানোই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য।

    ট্রুডো তার দীর্ঘদিনের চিফ অব স্টাফ কেটি টেলফোর্ডকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ) শুরুর সময়েই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হলো। বৃহস্পতিবার শুরু হওয়া এ উৎসব চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।

    ৫৪ বছর বয়সী ট্রুডো গত বছরের জানুয়ারিতে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান। নির্বাচনের আগে দলের জনসমর্থন কমে যাওয়ায় লিবারেল পার্টির আইনপ্রণেতাদের চাপের মুখে তিনি এ সিদ্ধান্ত নেন। পরে তার স্থলাভিষিক্ত হন দলের নেতা মার্ক কার্নি।

    প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর তুলনামূলকভাবে আড়ালে ছিলেন ট্রুডো। তবে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের মতো বিভিন্ন আন্তর্জাতিক আয়োজনে বক্তব্য দিয়েছেন তিনি। এ ছাড়া মার্কিন পপ সংগীতশিল্পী ক্যাটি পেরির সঙ্গে তার সম্পর্ক নিয়েও সম্প্রতি গণমাধ্যমে আলোচনা হয়েছে।

    বিনোদন জগতে ট্রুডোর এই যাত্রা সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামার উদ্যোগের কথা মনে করিয়ে দিচ্ছে। ২০১৮ সালে তারা ‘হায়ার গ্রাউন্ড প্রোডাকশনস’ নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। পরে নেটফ্লিক্সের সঙ্গে বহু বছরের চুক্তির আওতায় চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজ প্রযোজনায় যুক্ত হয় প্রতিষ্ঠানটি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন