সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডিএমপিতে এসি পদমর্যাদার ৩ কর্মকর্তার পদায়ন, একজনের বদলি বাতিল ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে শুধু ১০ পারসেন্ট দিয়েন: আসিফ মাহমুদ ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুর উপসর্গে আরও দুজনের মৃত্যু ফিট শরীরের জন্য প্রতিদিনের ৫ সহজ অভ্যাস মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ ছাত্রদলের ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭ সাতকানিয়ায় বাসের ধাক্কায় আহত স্কুলছাত্রীর মৃত্যু
  • ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুর উপসর্গে আরও দুজনের মৃত্যু

    ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুর উপসর্গে আরও দুজনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুর উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে।

    ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনুদ্দিন খান এ তথ্য জানান।

    তিনি বলেন, রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ভালুকা উপজেলার রাশিদা খাতুন (৪২) এবং সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার জাফর আলী (৭০) মারা যান।

    হাসপাতাল সূত্রে জানা যায়, রাশিদা খাতুন ডেঙ্গুর উপসর্গ নিয়ে ১১ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়।

    অন্যদিকে জাফর আলী ডেঙ্গুর উপসর্গ নিয়ে ১৩ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন। সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    হাসপাতালের সহকারী পরিচালক জানান, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ২ হাজার ১৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছে।

    গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৫৮ জন।

    বর্তমানে হাসপাতালের ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ডে ১৩১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

    ডা. মাইনুদ্দিন খান বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। মশার প্রজননস্থল ধ্বংসসহ সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন