সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুর উপসর্গে আরও দুজনের মৃত্যু ফিট শরীরের জন্য প্রতিদিনের ৫ সহজ অভ্যাস মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ ছাত্রদলের ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭ সাতকানিয়ায় বাসের ধাক্কায় আহত স্কুলছাত্রীর মৃত্যু চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর খিলক্ষেতে ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পোল্যান্ড সীমান্তের কাছে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসনস
  • সাতকানিয়ায় বাসের ধাক্কায় আহত স্কুলছাত্রীর মৃত্যু

    সাতকানিয়ায় বাসের ধাক্কায় আহত স্কুলছাত্রীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের সাতকানিয়ায় স্টার লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত স্কুলছাত্রী ঈশা দাশের (১২) মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম নগরের বেসরকারি রয়েল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    নিহত ঈশা দাশ সাতকানিয়া উপজেলার ছদাহা কেফায়েত উল্লাহ-কবির আহমদ স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। সে ছদাহা ইউনিয়নের দাশপাড়া এলাকার সুনীল দাশের মেয়ে।

    পুলিশ, স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয়ে দুপুরের বিরতির পর সহপাঠীদের সঙ্গে বাড়ি ফেরার পথে মিঠাদিঘী এলাকায় মহাসড়ক পার হচ্ছিল ঈশা। এ সময় চট্টগ্রামমুখী স্টার লাইন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়।

    বাসের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় ঈশা। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম নগরের রয়েল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

    এদিকে স্কুলছাত্রী আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা মিঠাদিঘী এলাকায় মহাসড়ক অবরোধ করেন। প্রায় দুই ঘণ্টা ধরে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করায় মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে যাত্রী ও চালকদের ভোগান্তিতে পড়তে হয়।

    অবরোধকারীরা মিঠাদিঘী এলাকায় দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে গতিরোধক ও পথচারীদের নিরাপদে পারাপারের জন্য পদচারী সেতু নির্মাণের দাবি জানান। পরে পুলিশ ও স্থানীয় সংসদ সদস্য ওই এলাকায় গতিরোধক ও পদচারী সেতু নির্মাণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

    সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, বাসের ধাক্কায় আহত স্কুলছাত্রীটি পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। অবরোধকারীদের দাবির পর ওই এলাকায় রাতেই একটি গতিরোধক স্থাপন করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন